মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গার দুই বেকারিকে ২৯ হাজার টাকা জরিমানা

  • আপলোড তারিখঃ ০৯-০৩-২০২১ ইং
আলমডাঙ্গার দুই বেকারিকে ২৯ হাজার টাকা জরিমানা
অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্যদ্রব্য তৈরির অপরাধে নিজস্ব প্রতিবেদক: অস্বাস্থ্যকরভাবে খাদ্য দ্রব্য তৈরি ও তৈরিকৃত পণ্যের যথাযথ মোড়কীকরণ বিধি লংঘন করায় আলমডাঙ্গায় দুই প্রতিষ্ঠানকে ২৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল সোমবার ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করে এ জরিমানা করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গার সহকারী পরিচালক সজল আহমেদ। অভিযানে আলমডাঙ্গা হাইরোডে মেসার্স মামুন বেকারিকে অস্বাস্থ্যকরভাবে খাদ্য দ্রব্য তৈরি ও তৈরিকৃত পণ্যের যথাযথ মোড়কীকরণ বিধি (মেয়াদ, মুল্য ইত্যাদি) লংঘন করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৩৭ ও ৪৩ ধারায় ৪ হাজার টাকা ও মিয়াপাড়াতে অবস্থিত মেসার্স আরজু ফুডসকে একই অপরাধে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে নিরাপত্তায় ছিলেন চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি চৌকস টিম।


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী