মেহেরপুর, ঝিনাইদহসহ সারা দেশে নানা আয়োজনে প্রথমবারের মতো ৭ মার্চ দিবস উদ্যাপন, চুয়াডাঙ্গার অনুষ্ঠানে এমপি ছেলুন জোয়ার্দ্দার
সমীকরণ প্রতিবেদন:
চুয়াডাঙ্গা, মেহেরপুর, ঝিনাইদহসহ সারা দেশে নানা আয়োজনে ও যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ মার্চ পালন করেছে আওয়ামী লীগ ও সরকারি-বেসরকারি বিভিন্ন অঙ্গপ্রতিষ্ঠান। গতকাল রোববার পৃথক আয়োজনে এসব অনুষ্ঠানের আয়োজন করা হয়। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭১ সালের ৭ই মার্চ রেসকোর্স ময়দানে স্বাধীনতার আহ্বান সংবলিত ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন। ভাষণের দিনটি এবার প্রথমবারের মতো জাতীয় দিবস হিসেবে উদ্যাপন করা হচ্ছে।
চুয়াডাঙ্গা:

জাকজমকপূর্ণ এবং উৎসবমূখর নানা আয়োজনের মধ্যদিয়ে সারা দেশের ন্যায় চুয়াডাঙ্গায় প্রথমবারের মতো ঐতিহাসিক ৭ মার্চ জাতীয় দিবস হিসেবে উদ্যাপন করা হয়েছে। এ উপলক্ষে চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করা হয়। সকাল ৭টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মধ্যদিয়ে দিবসটির সূচনা করা হয়। পরে সকাল ১০টায় দিবসটি উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরের ডিসি সাহিত্য মঞ্চে বীর মুক্তিযোদ্ধা সমাবেশ, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়।
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ:

জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকারের নেতৃত্বে জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। চুয়াডাঙ্গা জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ সুপার জাহিদুল ইসলামের নেতৃত্বে জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চুয়াডাঙ্গা জেলা শাখার সাবেক কমান্ডার নুরুল ইসলাম মালিক ও আবু হোসেনের নেতৃত্বে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চুয়াডাঙ্গা জেলা শাখার নেতৃবৃন্দরা, পৌর মেয়র জাহাঙ্গীর আলম মালিক খোকনের নেতৃত্বে চুয়াডাঙ্গা পৌর পরিষদ, চুয়াডাঙ্গা সরকারি কলেজ, সরকারি আদর্শ মহিলা কলেজ, আনসার ও ভিডিপি, গণপূর্ত বিভাগ, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড চুয়াডাঙ্গা, এলজিউডি, জেলা যুবলীগের আহ্বায়ক নঈম হাসান জোয়ার্দ্দদের নেতৃত্বে জেলা যুবলীগের নেতৃবৃন্দ, চুয়াডাঙ্গা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ, টিটিসি, চুয়াডাঙ্গা পৌর ডিগ্রি কলেজ, চুয়াডাঙ্গা স্বাস্থ্যবিভাগ, বঙ্গবন্ধু পরিষদ স্বাস্থ্যবিভাগ চুয়াডাঙ্গা, বাংলাদেশ কৃষি ইনস্টিটিউট চুয়াডাঙ্গা, বিএডিসি, মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতি, জেলা মৎস্য অফিস, রেডক্রিসেন্ট সোসাইটি চুয়াডাঙ্গা, ফায়ার সার্ভিস চুয়াডাঙ্গাসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর ও শিক্ষাপ্রতিষ্ঠান পুষ্পস্তবক অর্পণ করে।
বীর মুক্তিযোদ্ধা সমাবেশ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান:
সারা দেশের ন্যায় চুয়াডাঙ্গায় প্রথমবারের মতো ঐতিহাসিক ৭ মার্চ জাতীয় দিবস হিসেবে উদ্যাপন উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা সমাবেশ, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে। গতকাল রোববার সকাল ১০টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয় চত্বরের ডিসি সাহিত্য মঞ্চে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতেই জেলা প্রশাসনের পক্ষ থেকে উপস্থিত সকল বীর মুক্তিযোদ্ধাদের উত্তরীয় পরিয়ে দেওয়া হয়। অনুষ্ঠানে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ঐতিহাসিক ৭ মার্চ বাঙালি-জাতির মুক্তিসংগ্রাম ও স্বাধীনতার ইতিহাসে একটি অবিস্মরণীয় দিন। ১৯৭১ সালের এ দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তৎকালীন রেসকোর্স ময়দানে বজ্রকণ্ঠে যে কালজয়ী ভাষণ দিয়েছিলেন, তার মধ্যে নিহিত ছিল বাঙালির মুক্তির ডাক। সরকার এ দিনটিকে ‘ঐতিহাসিক ৭ই মার্চ দিবস’ হিসেবে ঘোষণা করেছে, যা একটি যুগান্তকারী সিদ্ধান্ত।’ বাঙালির মুক্তি সংগ্রামের ইতিহাস তুলে ধরে এমপি ছেলুন জোয়ার্দ্দার বলেন, ‘স্বাধীনতা বাঙালির শ্রেষ্ঠ অর্জন। তবে তা এক দিনে অর্জিত হয়নি। মহান ভাষা আন্দোলন থেকে ১৯৭১-এর চূড়ান্ত বিজয় অর্জনের এই দীর্ঘ বন্ধুর পথে বঙ্গবন্ধুর অপরিসীম সাহস, সীমাহীন ত্যাগ-তিতিক্ষা, বলিষ্ঠ নেতৃত্ব এবং সঠিক দিকনির্দেশনা জাতিকে কাক্সিক্ষত লক্ষ্যে পৌঁছে দেয়।’ স্বাধীন-সার্বভৌম বাংলাদেশকে একটি সুখী-সমৃদ্ধ সোনার বাংলায় পরিণত করাই ছিল বঙ্গবন্ধুর আজীবনের লালিত স্বপ্ন। মহান এ নেতার সে স্বপ্নপূরণে আমাদের অব্যাহত প্রচেষ্টা চালিয়ে যেতে হবে।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার বলেন, বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ যেমন ১৯৭১ সালে বাঙালিকে আবেগে-সংগ্রামে-সাহসে প্লাাবিত করেছে, তেমনি আজও এই ভাষণ যেকোনো অন্যায়ের প্রতিবাদে সোচ্চার করে তোলে। বিশ্বের যেকোনো দেশের মুক্তি সংগ্রামে এই ভাষণ তাই প্রেরণার অনির্বাণ শিখা। আর এ কারণেই ৭ই মার্চের স্বীকৃতি পরম আনন্দের এবং গর্বের। জাতির পিতার ৭ই মার্চের ভাষণ বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ রাজনৈতিক ভাষণ। অসংখ্য ভাষায় অনূদিত হয়েছে বঙ্গবন্ধুর এই ভাষণ। এটি ইউনেস্কোর বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছে, যা গোটা দেশ ও জাতির জন্য অত্যন্ত গর্বের।
বিশেষ অতিথির বক্তব্যে চুয়াডাঙ্গার পুলিশ সুপার জাহিদুল ইসলাম বলেন, স্বাধীন-সার্বভৌম বাংলাদেশকে একটি সুখী-সমৃদ্ধ সোনার বাংলায় পরিণত করাই ছিল বঙ্গবন্ধুর আজীবনের লালিত স্বপ্ন। মহান এই নেতার সে স্বপ্নপূরণে আমাদের অব্যাহত প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। বাংলাদেশকে ২০৪১ সালে উন্নত-সমৃদ্ধ দেশে পরিণত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘রূপকল্প-২০২১’ ও ‘রূপকল্প-২০৪১’ ঘোষণা করেছেন। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর সন্ধিক্ষণে এসব কর্মসূচি বাস্তবায়নে আমি দল-মত-নির্বিশেষে সকলকে নিজ-নিজ অবস্থান থেকে অবদান রাখার আহ্বান জানায়।
চুয়াডাঙ্গা সরকারি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মুন্সি আবু সাঈফের প্রাণবন্ত উপস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনিরা পারভীন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সাজিয়া আফরিন, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল ইসলাম মালিক, চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন।
এ সময় আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর সিদ্দিকুর রহমান, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবু হোসেন, জেলা নির্বাচন অফিসার তারেক আহমেমদ, জেলা শিক্ষা অফিসার আতাউর রহমান, জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর আমজাদ হোসেন, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস, সবুজ কুমার বসাক, ফিরোজ হোসেন, সুরাইয়া মমতাজ, হাবিবুর রহমান, নূর পেয়ারা বেগম, নজরুল ইসলাম, রিফাত জাহান, মোহাম্মদ সাদাত হোসেন, শহিদুল আলমসহ বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধান, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী।
পরে জেলা শিল্পকলা একাডেমির অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এ সময় ৭ জন শিশু শিল্পী একত্রে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ পাঠ করে। এদিকে, সন্ধ্যায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বরের ডিসি সাহিত্য মঞ্চে চলচ্চিত্র প্রদর্শনী ও নাটিকা পরিবেশন করা হয়। এছাড়াও, দিনব্যাপী আালোকচিত্র প্রদর্শনীর ব্যবস্থা করা হয়। বিভিন্ন স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে অনলাইন আলোচনা সভা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে রচনা, কবিতা, চিত্রাঙ্কন, নৃত্য এবং বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
জেলা আওয়ামী লীগের কর্মসূচি:
সকাল ৭টায় জেলা আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। জাতীয় পতাকা উত্তোলন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। এরপর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন জেলা আওয়ামী লীগের অঙ্গ-সহযোগী এবং ভাতৃপ্রতিম সংগঠনের নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, অ্যাড. শামসুজ্জোহা, সাংগঠনিক সম্পাদক মুন্সী আলমগীর হান্নান, মাসুদুজ্জামান লিটু, উপ-প্রচার সম্পাদক শওকত আলী, কোষাধ্যক্ষ আলী রেজা সজল, চুয়াডাঙ্গা পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলাউদ্দিন হেলা, যুগ্ম সাধারণ সম্পাদক পৌর মেয়র জাহাঙ্গীর আলম মালিক খোকন, জাতীয় শ্রমিক লীগ চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি আফজালুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম কেতু, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল কাদের, রেজাউল করিম, চুয়াডাঙ্গা পৌরসভার প্যানেল মেয়র সুলতানা আঞ্জু রত্না, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুন্নহার কাকলী, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শাহাজাদী মিলি, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান নাবিলা রোকসানা ছন্দা, যুব মহিলা লীগের আহ্বায়ক আফরোজা পারভীন, জেলা ছাত্রলীগের সভাপতি মোহাইমেন হাসান জোয়ার্দ্দার অনিক, সহসভাপতি সাহাবুল হোসেন, পৌর আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ।
অপর দিকে, জাতির পিতা বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ উপলক্ষে জেলা আওয়ামী লীগের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বিকেল চারটায় জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি নাসির উদ্দিন আহম্মেদ। জেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক শওকত আলীর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, অ্যাড. শামসুজ্জোহা, সাংগঠনিক সম্পাদক মুন্সী আলমগীর হান্নান, মাসুদুজ্জামান লিটু, পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলাউদ্দিন হেলা, জাতীয় শ্রমিক লীগের সভাপতি আফজালুল হক বিশ্বাস, ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল কাদের, আব্দুর রশিদ, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গরীব রুহানী মাসুম, জেলা ছাত্রলীগের সভাপতি মোহাইমেন হাসান জোয়ার্দ্দার অনিক, সহসভাপতি সাহাবুল হোসেন প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাড. বেলাল হোসেন, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সাহাজাদী মিলি, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুন্নাহার কাকলি, যুব মহিলা লীগের আহ্বায়ক আফরোজা পারভীন, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান নাবিলা রুখসানা ছন্দাসহ পৌর ওয়ার্ড আওয়ামী লীগের সকল সভাপতি-সাধারণ সম্পাদক প্রমুখ।
চুয়াডাঙ্গা জেলা পরিষদের কর্মসূচি:
চুয়াডাঙ্গা জেলা পরিষদের উদ্যোগে ঐতিহাসিক ৭ মার্চ দিবসটি যথাযথযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে গতকাল রোববার জেলা পরিষদ চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান শেখ সামসুল আবেদীন খোকন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সাজিয়া আফরিন, সহকারী প্রকৌশলী মৌসুমী আক্তার, উপ-সহকারী প্রকৌশলী মো. রোকনুজ্জামান, প্রশাসনিক কর্মকর্তা রমজান আলী, হিসাবরক্ষক আসলাম উদ্দিন, উচ্চমান সহকারী বেদানা খাতুন, অফিস সহকারী মৌসুমী আক্তার, জেলা পরিষদ সদস্য মাফলুকাতুর রহমান সাজু, খলিলুর রহমান, জহুরুল ইনলাম, মাহবুবুর রহমান মোল্লা, শফিকুল আলম নান্নু, শফিউল কবির ইউসুফ, জাফর আলী, তপন কুমার, রকিবুল হাসান, মিজানুর রহমান, কাজল রেখা, তানিয়া বেগম, হাসিনা খাতুনসহ জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। ইউনেস্কো ২০১৭ সালের ৩০ অক্টোবর মহাকাব্যিক এ ভাষণকে বিশ্ব ঐতিহ্যের প্রামাণ্য দলিল হিসেবে স্বীকৃতি দিয়ে ‘মেমোরি অব দ্য ওয়ার্ল্ড রেজিস্টারে’ অন্তর্ভক্ত করেছে। দিবসটি প্রথমবারের মতো জাতীয় দিবস হিসেবে উদ্যাপন করা হলো।
চুয়াডাঙ্গা জেলা আওয়ামী যুবলীগের কর্মসূচি:
চুয়াডাঙ্গা জেলা আওয়ামী যুবলীগ জাতীয় ঐতিহাসিক দিবস ৭ই মার্চ উদ্যাপন করেছে। গতকাল রোববার এ উপলক্ষে জেলা যুবলীগের কার্যালয়ে ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ ও আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা যুবলীগের আহ্বায়ক ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নঈম হাসান জোয়ার্দ্দার। এর আগে সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর সহধর্মিনী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছার প্রতিকৃতিতে জেলা যুবলীগের আহ্বায়ক নঈম জোয়ার্দ্দারের নেতৃত্বে পুস্পস্তবক অর্পণ করা হয়।
আলোচনা সভায় নঈম হাসান জোয়ার্দ্দার বলেন, ‘বঙ্গবন্ধুর জীবনী, মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস যথাযথভাবে পৌঁছে দিতে হবে প্রজন্ম থেকে প্রজন্মান্তরে। বঙ্গবন্ধুর আদর্শে রয়েছে চিরন্তন প্রেরণার উৎস। তরুণ প্রজন্ম যেন সেই ইতিহাস সঠিকভাবে অনুধাবন করে আর বঙ্গবন্ধুর আদর্শের পথে নিজেদেরকে পরিচালিত করে সেদিকে খেয়াল রাখতে হবে। বাংলাদেশ আওয়ামী যুবলীগ বঙ্গবন্ধুর আদর্শে এবং জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে। কারণ বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ আর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানেই উন্নয়ন।’
জেলা যুবলীগের সদস্য হাফিজুর রহমান হাফুর পরিচালনায় আলোচনা সভায় আরও বক্তব্য দেন জেলা যুবলীগের সদস্য আজাদ আলী, সাজেদুল ইসলাম লাভলু, আলমগীর আজম খোকা, আবু সিদ্দীক আরিফ প্রমুখ। এছাড়া উপস্থিত ছিলেন জেলা কৃষক লীগ নেতা মহসিন রেজা, জেলা যুবলীগ নেতা পিরু মিয়া, শেখ শাহী, মাসুদুর রহমান মাসুম, বিপ্লব হোসেন, জুয়েল জোয়ার্দ্দার, রামিম হাসান সৈক, সামী শেখ সুইট, টুটুল, দিপু বিশ্বাস, আলীম, জাকির, হীরা, সোহাগ ও সৌরভ। পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভায় জেলা, উপজেলাসহ বিভিন্ন ইউনিট যুবলীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
চুয়াডাঙ্গা জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের কর্মসূচি:
জাতীয় ঐতিহাসিক ৭ মার্চ দিবস উদ্যাপন উপলক্ষে চুয়াডাঙ্গা জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পúস্তবক অর্পণ করেছেন নেতা-কর্মীরা। গতকাল রোববার সকাল সাতটায় চুয়াডাঙ্গা জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের কেদারগঞ্জস্থ দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। এসময় উপস্থিত নেতা-কর্মীরা বলেন, ঐতিহাসিক ৭ই মার্চ বাঙালি জাতির জীবনের একটি চিরস্মরণীয় দিন। ১৯৭১ সালের এই দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তৎকালীন রেসকোর্স ময়দানে এক জ্বালাময়ী ভাষণ দিয়েছিলেন জাতির উদ্দেশ্যে। তাঁর সেই জ্বালাময়ী বক্তব্য আজও বাঙালির অনুপ্রেরণা যোগায়। ‘এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।’
উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ও চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস, চুয়াডাঙ্গা জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক মতিয়ার রহমান মতি, চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. জানিফ, চুয়াডাঙ্গা সদর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২ নম্বর যুগ্ম আহ্বায়ক ইমরান আহম্মেদ, সদস্য মেহেদী হাসান পিয়াস, চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগ নেতা তানবিন আহমেদ সোহাগ, রাকিবুল হাসান নিপ্পন, জাভেদ আকিব, আরফিন সজীব, এলাহি তৌফিক, জাহিদ, সাইফুল, সুমন, মিরাজ, বিপ, নাজমুল, অনিক, তৌকিরসহ চুয়াডাঙ্গা জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীরা।
চুয়াডাঙ্গা পৌর ডিগ্রি কলেজের কর্মসূচি:
চুয়াডাঙ্গা পৌর ডিগ্রি কলেজে ৭ই মার্চ জাতীয় ঐতিহাসিক দিবস উদ্যাপন করা হয়েছে। গতকাল সকালে অধ্যক্ষ আবু রাসেদের নেতৃত্বে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে কলেজ অডিটরিয়ামে ঐতিহাসিক ৭ মার্চের ওপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কলেজ অধ্যক্ষ আবু রাসেদের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন সহকারী তাহেরুল ইসলাম, আতিয়ার রহমান, মখলেছুর রহমান, সিনিয়র প্রভাষক খসরুজ্জামান সবুজ, নাজনীন আরা, তৌহিদুজ্জামান টিপু, হাসিবুল ইসলাম ও প্রদর্শক শিহাব রানা। চুয়াডাঙ্গা পৌর ডিগ্রি কলেজের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রভাষক ফাতেমাতুজ আয়েশা খান নির্ঝরার উপস্থাপনায় এসময় উপস্থিত ছিলেন প্রভাষক সানজিদা শারমীন, কুতুব উদ্দিন, ফারহানা দিবা কান্তা, কামরুজ্জামান কালাম, নাজমা পারভীন, মাসুদা পারভীন আন্নি, আব্দুর রহিম, ফয়েজ হাসান সুমন, প্রদর্শক সেকেন্দার আলী, অফিস সহকারী ওহিদুল ইসলাম, শরীফুল ইসলাম, ল্যাব সহকারী আবুল কালাম আজাদ, ইমন মাহামুদসহ কলেজের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
বাঁধনের কর্মসূচি:
‘মুজিববর্ষে শপথ নিবো, সক্ষম হলে রক্ত দিবো’ এ স্লোগানে বাঁধন, চুয়াডাঙ্গা সরকারি কলেজ ইউনিটের উদ্যোগে এবং জেলা প্রশাসন, চুয়াডাঙ্গার সহযোগিতায় ৭ই মার্চ উপলক্ষে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি পালন করা হয়েছে। গতকাল রোববার চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচির আয়োজন করা হয়। আয়োজনটি পরিদর্শন করেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন, জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার, পুলিশ সুপার জাহিদুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তারা। এ সময় উপস্থিত ছিলেন বাঁধন চুয়াডাঙ্গার উপদেষ্টা সাজেদুর রহমান, ইব্রাহিম হোসেন, এমদাদুল হক, জোনাল প্রতিনিধি পদ্মা জোনের সাধারণ সম্পাদক মুশফিকুর রহিম, বাঁধন চুয়াডাঙ্গার সভাপতি সজিবুল ইসলাম, সাধারণ সম্পাদক সুজাউদ্দীন টুটুল, সদস্য আজিজ, আশরাফুল, শাহজাদা, সামিউল, সাকিব, সাজিদ, মাসুম বিল্লাহ, সুমন, লিমা, জুঁই, সম্পা, মুক্তা, রাব্বি, নিঝুম প্রমুখ।
আলমডাঙ্গা:
আলমডাঙ্গা উপজেলা প্রশাসনের উদ্যোগে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে বঙ্গবন্ধুর ভাষণ, কবিতা আবৃতি, চিত্রাঙ্গন, সংগীত ও নৃত্য প্রতিযোগিতার আয়োজন করা হয়। গতকাল রোববার বেলা ১১টার দিকে উপজেলা পরিষদের হলরুমে এসব অনুষ্ঠানের আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার পুলক কুমার মণ্ডল। প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাড. সালমুন আহম্মদ ডন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান কাজী মারজাহান নিতু, সহকারী কমিশনার (ভূমি) হুমায়ুন কবির, আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর কবির, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুল্লাহিল কাফি, বীর মুক্তিযোদ্ধা ডা. শাহাবুদ্দিন, বীর প্রতীক খন্দকার সাইদুর রহমান, আলহাজ্ব শেখ নুর মোহাম্মদ জকু, শফিউর রহমান জোয়ার্দ্দার, শিক্ষা অফিসার শামসুজ্জোহা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল বারী, সমাজসেবা কর্মকর্তা আফাজ উদ্দিন, মহিলাবিষয়ক কর্মকর্তা মাকসুরা জান্নাত ও বিআরডিবি কর্মকর্তা শায়লা সারমিন। শামিম রেজার উপস্থাপনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গোলাম সরোয়ার, প্রেসক্লাবের সভাপতি খন্দকার শাহ আলম মণ্টু, সম্পাদক হামিদুল ইসলাম, তথ্য কর্মকর্তা স্নিগ্ধা দাস, সমবায় কর্মকর্তা মজিবর রহমান, খাদ্য নিয়ন্ত্রক মোফাখাইরুল ইসলাম, পল্লী বিদ্যুতের ডিজিএম আবু হাসান, আবাসিক প্রকৌশলী হাবিবুর রহমান প্রমুখ। আলোচনা সভা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। সবশেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এদিকে, আলমডাঙ্গা উপজেলা ও পৌর আওয়ামী লীগের উদ্যোগে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। গতকাল রোববার সকাল ৮টার দিকে আলমডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইয়াকুব আলী মাস্টার, সহসভাপতি হামিদুল ইসলাম, খন্দকার শাহ আলম মণ্টু, যুগ্ম সম্পাদক কাজী রবিউল হক, জেলা বন ও পরিবেশবিষয়ক সম্পাদক সহিদুল ইসলাম খান, পৌর আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন, যুগ্ম সম্পাদক সাইফুর রহমান পিণ্টু, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলম হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও ছাত্রলীগের সভাপতি অ্যাড. সালমুন আহম্মদ ডন, জেলা আওয়ামী লীগের সদস্য সিরাজুল ইসলাম, পৌর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক উৎপল, পৌর আওয়ামী লীগের ৪ নম্বর ওয়ার্ড সভাপতি পরিমল কুমার ঘোষ, আওয়ামী লীগ নেতা কামাল হোসেন, বাবলু মিয়া, জয়নাল ক্যাপ, সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি আশরাফুল ইসলাম, ছাত্রলীগ নেতা হসান, রকি, সাকিব, যুবলীগ নেতা আহসান উল্লাহ প্রমুখ। অনুষ্ঠান শেষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন। এছাড়াও আলমডাঙ্গা আবাসিক প্রকৌশলী অফিস, পল্লী বিদ্যুৎ অফিসসহ বিভিন্ন সামাজিক সংগঠন এই কর্মসূচি পালন করেন।
অন্যদিকে, ঐতিহাসিক ৭ মার্চ ও বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে জাতিসংঘের চূড়ান্ত সুপারিশপ্রাপ্তিতে আলমডাঙ্গায় শোভাযাত্রা ও সমাবেশ করেছে কৃষক লীগ। একই সময় বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণকে তাচ্ছিল্য করায় বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্রের কুশপুত্তলিকা দাহ করেছে কৃষক লীগ। পরে আলিফ উদ্দিন মোড়ে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। গতকাল রোববার বিকেলে অনুষ্ঠিত এ সমাবেশে প্রধান অতিথি ছিলেন আলমডাঙ্গা উপজেলা কৃষক লীগের সভাপতি এম আজিজুল হক। পৌর কৃষক লীগের সভাপতি সৌমেন্দ্র সাহার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ঢাকা দক্ষিণের কৃষক লীগের সদস্য আজিজুল হক, জেলা কৃষক লীগ নেত্রী সামসাদ রানু ও উপজেলা কৃষক লীগের সহসভাপতি কাউসার আলী কসর। উপজেলা কৃষক লীগের দপ্তর সম্পাদক সাহাবুল হকের উপস্থাপনায় আরও উপস্থিত ছিলেন সহ-দপ্তর সম্পাদক ফজলুল হক, সদস্য অভিমান্যু কুণ্ডু। এছাড়াও উপস্থিত ছিলেন বদর উদ্দিন, আবুল কাশেম, মোস্তাফিজুর রহমান, মাহাতাব আলী, রজব আলী, হারেজ আলী, রাজ কুমার ব্যধ, জহুরুল ইসলাম, আকুল, জাহাঙ্গীর, হারুন-অর-রশিদ, মাহামুদুল হাসান, ফিরোজ, আলিহিম, রাজিব, কাশেম আলী, নার্গিস পারভীন, সোনা মালিতা, ইসলাম মালিতা, রকিবুল ইসলাম, রশিদুল ইসলাম, স্বপন, জাফিরুল ইসলাম, রফিকুল, শিমুল, বিপ্লব প্রমুখ।
অপর দিকে, আলমডাঙ্গা থানা পুলিশের উদ্যোগে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান ও বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে জাতিসংঘের চূড়ান্ত সুপারিশপ্রাপ্তিতে একযোগে আনন্দ উৎসব উদ্যাপন করা হয়েছে। গতকাল রোববার বিকেল চারটার দিকে আলমডাঙ্গা থানা পুলিশের উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এছাড়াও বাংলাদেশ সরকারের সভানেত্রী ও বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য সরাসরি প্রজেক্টরের মাধ্যমে দেখানো হয়। অনুষ্ঠানে আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার সাজিদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সালমুন আহমেদ ডন, আলমডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইয়াকুব আলী মাস্টার, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি খন্দকার হামিদুল ইসলাম আজম, খন্দকার শাহ আলম মণ্টু, বীর মুক্তিযোদ্ধা নুর মোহাম্মদ জকু, বীর মুক্তিযোদ্ধা মইনুদ্দিন, বীর মুক্তিযোদ্ধা ইসমাইল হোসেন, ডা. সাহাবুদ্দিন সাবু, ওসি অপারেশন দেবব্রত ও আলমডাঙ্গা পৌর আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন।
আলমডাঙ্গা থানার তদন্ত কর্মকর্তা মাসুদুর রহমানের উপস্থাপনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভাঙবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাইসার আহমেদ বাবলু, কুমারি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সাইদ পিণ্টু, বেলগাছি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান চঞ্চল, বাড়াদি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম লাল্টু, পৌর ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আব্দুল গাফ্ফার, আলমডাঙ্গা থানার সেকেন্ড অফিসার এসআই সঞ্জিত কুমার, এসআই আমিনুল ইসলাম, এসআই সুফল কুমার, এসআই সিদ্ধার্থ মণ্ডল প্রমুখ।
দামুড়হুদা:

ঐতিহাসিক ৭ মার্চ দিবস উপলক্ষে দামুড়হুদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পু®পমাল্য অর্পণ করা হয়েছে। গতকাল রোববার সকাল ৯টার দিকে দামুড়হুদা উপজেলা প্রশাসন, দামুড়হুদা মডেল থানা, দর্শনা থানা, রাজনৈতিক দলের নেতা-কর্মীদের পক্ষে থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে গভীর শ্রদ্ধা নিবেদন করা হয় এবং বাঙালি জাতির দীর্ঘ স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের ইতিহাস উল্লে¬খ করে সংক্ষিপ্ত আলোচনা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলারা রহমান, দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত কুমার সিংহ রায়, দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল আলম ঝণ্টু, সাধারণ স¤পাদক মাহফুজুর রহমান মনজু, আব্দুল ওদুদ শাহ ডিগ্রি কলেজের অধ্যক্ষ কামাল উদ্দীন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু হেনা মোহাম্মদ জামাল শুভ, দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল খালেক, দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান কাজল, দামুড়হুদা সদর ইউনিয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য শফিউল কবীর ইউসুফ, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক হযরত আলী ও দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ সকল স্তরের মানুষ।
এদিকে, ঐতিহাসিক ৭ মার্চ প্রথমবারের মতো জাতীয় দিবস হিসেবে উদ্যাপন উপলক্ষে দামুড়হুদা উপজেলা পরিষদের আয়োজনে বীর মুক্তিযোদ্ধা সমাবেশ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বিকেল সাড়ে চারটার দিকে উপজেলার কার্পাসডাঙ্গা মুক্তিযোদ্ধা কমপে¬ক্স ভবনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার দিলারা রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী মুনছুর বাবু। এছাড়াও উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান মনজু, বীর মুক্তিযোদ্ধা আছের আলী, আতিয়ার রহমান, তমসের আলী, কার্পাসডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজির আহাম্মদসহ দামুড়হুদা উপজেলার বীর মুক্তিযোদ্ধাগণ। আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অপর দিকে, গতকাল রোববার সকাল সাড়ে ১০টায় দামুড়হুদা আব্দুল ওদুদ শাহ ডিগ্রি কলেজের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ ও জাতীয় দিবস উদ্যাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আব্দুল ওদুদ শাহ ডিগ্রি কলেজের অধ্যক্ষ কামাল উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী মুনছুর বাবু। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম নুরুন্নবী, দামুড়হুদা উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাাদক হযরত আলী প্রমুখ।
দর্শনা:

দর্শনা থানা পুলিশের উদ্যোগে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে প্রামাণ্যচিত্র, আনন্দ উদ্যাপন, আলোচনা সভাসহ দিনব্যাপী নানা কর্মসূচি পালিত হয়েছে। গতকাল রোববার সকাল থেকে দর্শনা থানা চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ ও মাইকে ৭ মার্চের ভাষণ প্রচার করা হয়। বেলা সাড়ে তিনটার দিকে দর্শনা অনির্বাণ থিয়েটার মঞ্চে কেট কাটা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে আয়োজন করা হয়। দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান কাজলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলার অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টি চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম, দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী মুনছুর বাবু, দর্শনা পৌর মেয়র মতিয়ার রহমান, দর্শনা সরকারি কলেজের সাবেক উপাধ্যক্ষ মোশাররফ হোসেন, দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি, তদন্ত) শেখ মাহবুবুর রহমান, দর্শনা সরকারি কলেজের সাবেক ভিপি ও দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সহসাধারণ সম্পাদক এস এ এম জাকারিয়া আলম ও দর্শনা সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি নাহিদ পারভেজ। অলোচনা সভা শেষে দর্শনা অনির্বাণ থিয়েটার ও আনন্দধামের শিল্পীরা দেশের গান পরিবেশন করেন।
এদিকে, দর্শনা পৌর আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের যৌথ আয়োজনে ঐতিহাসিক ৭ মার্চ দিবস পালিত হয়েছে। গতকাল রোববার সকাল ৭টায় দর্শনা পৌর আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন এবং বঙ্গবন্ধুর শেখ মুজিবার রহমানের প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ করা হয়। এছাড়া বঙ্গবন্ধুর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয় অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সাবেক প্রশাসক মাহাফুজুর রহমান মনজু, দর্শনা পৌর আওয়ামী লীগের সভাপতি ও মেয়র মতিয়ার রহমান, সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী মুনছুর বাবু, জেলা আওয়ামী লীগের শিক্ষাবিষয়ক সম্পাদক পারকৃষ্ণপুর- মদনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এ এম জাকারিয়া আলম, বীর মুক্তিযোদ্ধা হাজি শহিদুল ইসলাম, রুস্তম আলী, হাজি জয়নাল আবেদিন, যুবলীগের আব্দুল হান্নান ছোট, কলেজ ছাত্রলীগের সভাপতি নাহিদ পারভেজ ও সাধারণ সম্পাদক জোফাজ্জেল হোসেন তপু।
জীবননগর:

যথাযোগ্য মর্যাদায় জীবননগরে ৭ মার্চ জাতীয় ঐতিহাসিক দিবস পালন করা হয়েছে। গতকাল রোববার জীবননগর উপজেলা প্রশাসনের আয়োজনে ঐতিহাসিক ৭ মার্চ দিবস উপলক্ষে সকাল ৮টায় উপজেলা পরিষদ চত্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে উপজেলা পরিষদের হলরুমে বীর মুক্তিযোদ্ধা সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জীবননগর উপজেলা নির্বাহী অফিসার এস এম মুনিম লিংকনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজি হাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মোর্তুজা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, জীবননগর পৌরসভার নবনির্বাচিত মেয়র রফিকুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম ঈশা, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েসা সুলতানা লাকী, বীর মুক্তিযোদ্ধা নিজাম উদ্দিন, দলীল উদ্দিন দলু , জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম প্রমুখ।
এদিকে, ৭ মার্চ জাতীয় দিবস এবং জাতিসংঘ কর্তৃক স্বীকৃত বাংলাদেশ স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশে পদার্পণ উপলক্ষে জীবননগর থানায় আনন্দ উদ্যাপন করা হয়েছে। গতকাল রোববার বেলা তিনটায় জীবননগর থানা চত্বরে এ আনন্দ উদ্যাপন অনুষ্ঠানের আয়োজন করে জীবননগর থানা পুলিশ। জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলামের সভপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনন্দ উদ্যাপন উপলক্ষে কেক কাটেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজি হাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মুনিম লিংকন, চুয়াডাঙ্গা জেলার অতিরিক্ত পুলিশ সুপার কনক কুমার দাশ, জীবননগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মোর্তুজা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, জীবননগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবু মো. আব্দুল লতিফ অমল, জীবননগর পৌর মেয়র জাহাঙ্গীর আলম, নবনির্বাচিত মেয়র রফিকুল ইসলাম, জীবননগর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আয়েসা সুলতানা লাকী, বীর মুক্তিযোদ্ধা নিজাম উদ্দিন, দলিল উদ্দিন দলু, মনোহরপুর ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন খান, উথলী ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, সীমান্ত ইউপি চেয়ারম্যান ময়েন উদ্দিন মঈন, বাঁকা ইউপি চেয়ারম্যান আব্দুল কাদের প্রধানসহ সাংবাদিক, সুধী ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা। অনুষ্ঠানটির সার্বিক পরিচালনা করেন জীবননগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম ঈশা।
মেহেরপুর:
বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে মেহেরপুরে ঐতিহাসিক ৭ মার্চ দিবস পালিত হয়েছে। গতকাল সকালে মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ এবং জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। রাষ্ট্রের পক্ষে মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি জাতীয় পতাকা উত্তোলন করেন এবং পুষ্পমাল্য অর্পণ করেন। এরপর জেলা প্রশাসক ড. মুনসুর আলম খান, পুলিশ সুপার এস এম মুরাদ আলী, সাধারণ সম্পাদক এম এ খালেক, মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান হাজি গোলাম রসুল, শহর আওয়ামী লীগের সভাপতি ও মেহেরপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. ইয়ারুল ইসলাম, মেহেরপুর জেলা যুবলীগের আহ্বায়ক ও মেহেরপুর পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন প্রমুখ পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে মেহেরপুরে জেলা প্রশাসনের উদ্যোগে তিন দিনের ব্যাপক কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমিতে বঙ্গবন্ধুর কর্মময় জীবন নিয়ে নাটক মঞ্চায়ন। আজ সোমবার স্কুল-কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে রচনা, বঙ্গবন্ধুর ভাষণ প্রতিযোগিতা ও শিশুদের অংশগ্রহণে চিত্রাঙ্কন ও আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
এদিকে, ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে মেহেরপুর জেলা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বিকেলে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা আওয়ামী লীগের সভাপতি ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপির সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন বুড়িপোতা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও বুড়িপোতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহজামান, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোমিনুল ইসলাম, কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি আদিব হোসেন আসিফ প্রমুখ।
মুজিবনগর:

মুজিবনগরে জাতীয় দিবস ৭ মার্চ পালন উপলেক্ষে উপজেলা আওয়ামী লীগ নানা কর্মসূচি পালন করেছে। গতকাল রোববার সকালে উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিয়াউদ্দিন বিশ্বাসের নেতৃত্বে মুজিবনগর কমপ্লেক্স গেট থেকে একটি র্যালি বের হয়। র্যালিটি বঙ্গবন্ধুর ম্যুরালে সামনে গিয়ে শেষ হয় এবং সেখানে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পমাল্য অর্পণ করা হয়। পুষ্পমাল্য অর্পণ শেষে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জিয়াউদ্দিন বিশ্বাসের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম মোল্লা, মহাজনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রেজাউর রহমান নান্নু, সাধারণ সম্পাদক আব্দুর রশিদ বল্টু, মোনাখালি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জামাত আলী, বাগোয়ান ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক কুতুবউদ্দীন মল্লিক, দারিয়াপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ এস এম মাহবুব আলম, মুজিবনগর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আরিফ হোসেন, বাগোয়ান ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক বাবুল মল্লিক, বাগোয়ান ইউপি ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম ঝুটিকা, সম্পাদক মনিরুল ইসলাম, ইউপি সদস্য সোহরাব হোসেন, ইউপি সদস্য কাজী কোমর উদ্দীন সেলিম, ইউপি সদস্য দীলিপ মল্লিক, ইউপি সদস্য শংকর বিশ্বাস প্রমুখ।
অপর দিকে, বিকেল চারটায় মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমাম হোসেন মিলুর নেতৃত্বে একটি আনন্দ র্যালি বের হয়। র্যালি শেষে মুজিবনগর মানচিত্রের বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বাগায়োন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আয়ূব হোসেন, জেলা আওয়ামী লীগের সদস্য রফিকুল ইসলাম তোতা, গোলাম মোস্তফা, মোনাখালি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মফিজুর রহমান, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম তোতা, মোস্তাকিম হক খোকন কমান্ডার, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, মুজিবনগর উপজেলা যুবলীগের সভাপতি কামরুল হাসান চাঁদু, উপজেলা ছাত্রলীগের সভাপতি হেলাল উদ্দীন, সাধারণ সম্পাদক শেখ সাকিব, উপজেলা কৃষক লীগের সভাপতি নজরুল ইসলাম মণ্ডল, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বেলাল হাসান বিপ্লব, সহসভাপতি মতিউর রহমান মতিন প্রমুখ। পরে উপজেলা পরিষদের হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে ঐতিহাসিক ৭ মার্চ দিবসের জাতির জনকের ওপর আলোচনা সভা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
অন্যদিকে, ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণকে স্মরণ করে রাখতে মুজিবনগর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। সকাল ১০টায় উপজেলা নির্বাহী অফিসার সুজন সরকারের নেতৃত্বে মুজিবনগর কমপ্লেক্সে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে মুজিবনগর উপজেলা প্রশাসন। উপজেলা প্রশাসনের পর শ্রদ্ধা নিবেদন করে মুজিবনগর থানা, মুজিবনগর উপজেলার বীর মুক্তিযোদ্ধা, উপজেলা আনসার ভিডিপিসহ পল্লী বিদ্যুৎ সমিতি শ্রদ্ধা নিবেদন করে। শ্রদ্ধা নিবেদন শেষে উপজেলা পরিষদের হলরুমে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার সুজন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাজমুল আলম, বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান, কৃষি অফিসার আনিসুজ্জামান খান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বিপ্লব কুমার কুণ্ডু, উপজেলা আমার বাড়ি আমার খামার অফিসার আব্দুস সাত্তার প্রমুখ। বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেওয়া হয়।
গাংনী:

বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে জাতিসংঘের চূড়ান্ত সুপারিশ প্রাপ্তিতে আনন্দ উদ্যাপন ও ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে মেহেরপুরের গাংনীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বিকেলে গাংনী থানা চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) বজলুর রহমানের সভাপতিত্বে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন, গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ খালেক, সাবেক সংসদ সদস্য মো. মকবুল হোসেন, জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণবিষয়ক সম্পাদক কাথুলী ইউপি চেয়ারম্যান মো. মিজানুর রহমান রানা, গাংনী উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, গাংনী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মনি, পৌর আওয়ামী লীগের সভাপতি সানোয়ার হোসেন বাবলু, আওয়ামী লীগ নেতা ইয়াসিন রেজা, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম বাবু, গাংনী উপজেলা যুবলীগের সভাপতি মোশারফ হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন, মটমুড়া ইউপি চেয়ারম্যান সোহেল আহমেদ, রায়পুর ইউপি চেয়ারম্যান গোলাম সাকলায়েন সেপু, সাবেক চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আবুল বাশার, গাংনী উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইসমাইল হোসেন, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মুনতাসির জামান মৃদুল, গাংনী উপজেলা ছাত্রলীগের সভাপতি আমিনুল ইসলাম সেণ্টু, সাধারণ সম্পাদক আসিফ ইকবাল, পৌর ছাত্রলীগের সভাপতি ডালিম রানা, সাধারণ সম্পাদক নাসিরুল ইসলাম মহনসহ সরকারি কর্মকর্তা, রাজনৈতিক ও জনপ্রতিনিধি।
ঝিনাইদহ:

ঝিনাইদহে ঐতিহাসিক ৭ মার্চ দিবস পালণ করা হয়েছে। গতকাল রোববার এ উপলক্ষে ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ, চিত্রাঙ্কন, রচনা প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার অনুষ্ঠিত হয়। শিশু একাডেমির আয়োজনে বেলা সাড়ে ১১টায় একাডেমি মিলনায়তনে এ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে জেলা শিশুবিষয়ক কর্মকর্তা আয়ুব হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিন্নাতুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা সরকারি গণগ্রন্থাগারের লাইব্রেরিয়ান মনজুর আলম। আলোচনা সভা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
এদিকে, ঝিনাইদহে হাজারো কণ্ঠে ধ্বনিত হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের কালজয়ী সেই ভাষণ। গতকাল সকালে শহরের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করে জেলা প্রশাসন। সকাল ৮টার আগেই ঘন কুয়াশা উপেক্ষা করে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়ামে হাজির হয় শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষ। শুরু হয় সেই মুজিব কণ্ঠের অনুকরণ। ইতিহাস যেন ক্ষণিকের জন্য ফিরে যায় ১৯৭১ সালের ৭ মার্চের সেই মাহেন্দ্রক্ষণে। বজ্রকণ্ঠে পাঠ করা হয় ১৯ মিনিটের কালজয়ী সেই ভাষণ। ক্ষুদে বঙ্গবন্ধুদের মুখে উচ্চারিত হয় ‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম’। ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো। যা শুনতে সেদিনের মতো ভিড় করেন শহরবাসী। শিক্ষার্থীরা বলেছে, ‘এই আয়োজনের মধ্যদিয়ে আমরা বঙ্গবন্ধু এবং দেশ স্বাধীন সম্পর্কে অনেক কিছুই জানতে পারলাম।’ অংশ নেওয়া সুষেন্দু নামের এক শিক্ষার্থী বলেন, ‘৭ মার্চের ভাষণ পাঠ করে আমরা বঙ্গবন্ধু সম্পর্কে ধারণা পায়। স্বাধীনতা সম্পর্কে ধারণা পায়। আমরা আজ গর্বিত, জাতির পিতার সেই ভাষণ আমরা পাঠ করতে পেরেছি।’ এ বিষয়ে ঝিনাইদহ জেলা প্রশাসক সরোজ কুমার নাথ বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণের মর্মার্থ ও গুরুত্ব শিক্ষার্থীদের জানানোর জন্য এই আয়োজন। এর মাধ্যমে শিক্ষার্থীরা দেশপ্রেমে উজ্জীবিত হবে। আগামী প্রজন্ম বঙ্গবন্ধুর আদর্শ বুকে লালন করবে।’
কোটচাঁদপুর:
ঝিনাইদহের কোটচাঁদপুরে ৭ মার্চ পালন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা আছাদুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শরিফুন্নেচ্ছা মিকি, পৌরসভার নবনির্বাচিত মেয়র সহিদুজ্জামান সেলিম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিয়াজ হোসেন ফারুক, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার তাজুল ইসলাম, মডেল থানার অফিসার ইনচার্জ মাহবুবুল আলম প্রমুখ। এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পিংকি খাতুন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা. হারুন উর রশিদ, সরকারি খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা নাঈমুর রহমান, উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, পৌরসভার নবনির্বাচিত কাউন্সিলরবৃন্দসহ বিভিন্ন দলীয় নেতৃবৃন্দ। আলোচনা সভার পূর্বে জাতীয় পতাকা উত্তোলন ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে উপজেলা প্রশাসন।
কালীগঞ্জ:
ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে ও বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে জাতিসংঘের চূড়ান্ত সুপারিশপ্রাপ্তিতে পুলিশের উদ্যোগে দেশব্যাপী আনন্দ উদ্যাপন অনুষ্ঠান করা হয়েছে। এরই অংশ হিসেবে কালীগঞ্জে জাকজকমপূর্ণ অনুষ্ঠানের মধ্যদিয়ে দিবসটি উদ্যাপন করা হয়। ঝিনাইদহের কালীগঞ্জ থানা পুলিশের আয়োজনে গতকাল বিকেলে থানা চত্বরে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ-৪ আসনের এমপি আনোয়ারুল আজীম আনার। কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মতলেবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে ৭ মার্চ ও আনন্দ উদ্যাপন অনুষ্ঠানের তাৎপর্য তুলে ধরে স্বাগত বক্তব্য দেন ঝিনাইদহ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল বাশার। বিশেষ অতিথি ছিলেন কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর সিদ্দিকী ঠাণ্ডু, সহকারী পুলিশ সুপার (প্রবি) ইকরামুল আহাদ, সাবেক মুক্তিযোদ্ধা কমাণ্ডার হেলাল উদ্দিন সর্দার ও কালীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জামির হোসেন। বক্তাগণ ৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণ ও দেশের স্বাধীনতা অর্জনে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন। এসময় কালীগঞ্জ উপজেলার বিভিন্ন ইউপি চেয়ারম্যান, পৌর কাউন্সিলর, গণমাধ্যমকর্মী, গ্রাম পুলিশ, সুধীজনসহ থানার কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিকে, ৭ই মার্চ উপলক্ষে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার সিমলা-রোকনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নাসির চৌধুরী গরীব অসহায় ও হত দরিদ্র ৯০টি পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের ত্রাণ বিতরণ করেছেন। গতকাল রোববার সকালে ইউনিয়ন পরিষদে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল তেল, সেমাই, চিনি, নুডুলস্ ও মুড়ি। বিতরণকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য ও কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল আজীম আনার। এসময় আরও উপস্থিত ছিলেন ইউনিয়নের সকল মেম্বরগণ ও গন্যমান্য ব্যক্তিবর্গ।
অপর দিকে, ঝিনাইদহের কালীগঞ্জে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অগ্নীঝরা ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ প্রতিযোগীতায় প্রথম হয়েছে বারোবাজার মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী অনিক পারভেজ। কালীগঞ্জ উপজেলা প্রশাসন আয়োজিত ভাষণ প্রতিযোগীতা গতকাল রোববার সকালে পরিষদের অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম জাহাঙ্গীর সিদ্দিকী ঠান্ডু, কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুবর্ণা রানী সাহা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শিবলী নোমানী ও শাহানাজ পারভীনসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ প্রতিযোগীতায় দ্বিতীয় স্থান অধিকার করে বারোবাজার মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী মরিয়ম আক্তার নিপু।