রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

সাড়ে তিন ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে, অর্থকোটি টাকার ক্ষতি

  • আপলোড তারিখঃ ০৮-০৩-২০২১ ইং
সাড়ে তিন ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে, অর্থকোটি টাকার ক্ষতি
মেহেরপুরের গাংনী শহরে ১০টি দোকান ও ২ বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড গাংনী অফিস: মেহেরপুরের গাংনীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩টি গুদাম ও কয়েকটি দোকানের অর্ধকোটি টাকার মালামাল পুড়ে ভষ্মিভূত হয়েছে। লেপ-তোষক তৈরির দোকান থেকে এই আগুনের সূত্রপাত বলে জানান স্থানীয়রা। গতকাল রোববার সকাল ১০টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিটের সাড়ে ৩ ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। জানা যায়, গাংনী শহরের বাসস্ট্যান্ড এলাকায় আকমল স্টোর, মনিরুল বেডিং, জিয়া বেডিং ও সোহাগ বেডিংসহ কয়েকটি বেডিং স্টোরের পেছনে রয়েছে মালামাল রাখার গুদাম। সেখানে আগুন লাগলে তা আশেপাশের ১০ দোকান ও দুটি বাড়িতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে বামন্দী ফায়ার সার্ভিস ও পরে মেহেরপুর ফায়ার সার্ভিসের চারটি ইউনিট স্থানীয়দের সহায়তায় প্রায় সাড়ে তিন ঘণ্টার চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হয়। অগ্নিকাণ্ডের ঘটনায় বেডিং স্টোর, কসমেটিকসহ বিভিন্ন দোকানের অর্ধ কোটি টাকার মালামাল আগুনে পুড়ে যায়। মেহেরপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক শরিফুল হাসান ভুইয়া বলেন, প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি। অপরদিকে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরুপণ করে জানানো হবে। গাংনী উপজেলা নির্বাহী অফিসার আর এম সেলিম শাহনেওয়াজ বলেন, গাংনী বাজারে আগুন লেগেছে এমন সংবাদে ৭ মার্চের অনুষ্ঠান সংক্ষেপ করে আগুন নিভানোর ব্যবস্থা করা হয়। তাৎক্ষনিক খবরা খবর নিয়ে দ্রুত আগুন নিয়ন্ত্রনে নেওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা করি। ক্ষতির পরিমান যেনে আমরা সরকারিভাবে কিভাবে তাঁদের সহযোগিতা করা যায় সে বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে। ঘটনাস্থল পরিদর্শন করে গাংনী পৌর মেয়র আহম্মেদ আলী বলেন, বিষয়টি অত্যান্ত দুঃখজনক। শহরের অগ্নি নির্বাপনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এখন সময়ের দাবি। মেহেরপুর-২ গাংনী আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজামান খোকন ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্থদের খোঁজখবর নেন এবং সমবেদনা জানান।


কমেন্ট বক্স
notebook

আলমডাঙ্গায় ‘নিমগ্ন পাঠাগারে’ সেমিনার অনুষ্ঠিত