রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি

  • আপলোড তারিখঃ ০৬-০৩-২০২১ ইং
ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি
সারা দেশে সাংবাদিক নির্যাতন ও হত্যার প্রতিবাদে দর্শনায় মানববন্ধন দর্শনা অফিস: সারা দেশে সাংবাদিক নির্যাতন, হত্যার প্রতিবাদ ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে রাজপথে নেমেছেন সাংবাদিকরা। দর্শনা প্রেসক্লাব ও সাংবাদিক সমিতির যৌথ আয়োজনে করা হয়েছে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি। এ কর্মসূচিতে অংশ নিয়েছেন জেলার পাঁচটি প্রেসক্লাব ও সাংবাদিক সমিতির নেতৃবৃন্দ। গতকাল শুক্রবার সকাল ১০টার দিকে দর্শনা প্রেসক্লাবের সামনের সড়কে প্রায় দেড় ঘণ্টাব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। এ সময় সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতকরণ, হত্যা বন্ধ ও ডিজিটাল নিরাপত্তা আইন অবিলম্বে বাতিলের দাবি তুলে বক্তব্য দেন দর্শনা সাংবাদিক সমিতির সভাপতি আওয়াল হোসেন, দর্শনা প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকরামুল হক পিপুল, জীবননগর সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক জামাল হোসেন খোকন, জীবননগর প্রেসক্লাবের দপ্তর সম্পাদক শামসুল আলম চঞ্চল, সাবেক সাধারণ সম্পাদক আতিয়ার রহমান, হিজলগাড়ি প্রেসক্লাবের সভাপতি আরিফ হাসান, সাধারণ সম্পাদক সেলিম রেজা, শামীম মিজি, সরোজগঞ্জ প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক লাবলুর রহমান, প্রচার সম্পাদক ইকরামুল হক, হাসাদাহ প্রেসক্লাবের সভাপতি ডি এম মতিয়ার রহমান ও সাধারণ সম্পাদক মনিরুজ্জামান রিপন। দর্শনা প্রেসক্লাবের সভাপতি মনিরুজ্জামান ধীরুর সভাপতিত্বে মানববন্ধনে আরও বক্তব্য দেন দর্শনা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক চঞ্চল মেহমুদ, আহসান হাবীব মামুন, মনিরুজ্জামান সুমন, ইয়াসির আরাফাত মিলন, সিনিয়র সাংবাদিক এফ এ আলমীগর ও আজাদ হোসেন। দর্শনা প্রেসক্লাবের সাবেক সভাপতি হানিফ মণ্ডলের উপস্থাপনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বর্তমান পরিষদের সহসভাপতি জাহিদুল ইসলাম, সহসাধারণ সম্পাদক নজরুল ইসলা, সাংগঠনিক সম্পাদক মাহমুদ হাসান রনি, সাংবাদিক হাসমত আলী, আ. রহমান, জামান তারিক, জিল্লুর রহমান মধু, মুনজুরুল ইসলাম, মাসুম বিল্লাহ, আলমগীর, ওয়াসিম রয়েল, ইমতিয়াজ রয়েল, সুকমল চন্দ্র দাস বাঁধন, সুজন মাহমুদ, আবির হাসান রিফাত, ফরহাদ হোসেন, আফজাজুল হক, আলতাব হোসাইন, ইয়াছিন জুয়েল প্রমুখ। আয়োজনের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন দর্শনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হারুন রাজু। বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, ডিজিটাল নিরাপত্তা আইন সাংবাদিকদের স্বাধীনতার অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। এ আইন বলবৎ থাকলে দুর্নীতিবাজ ও অপরাধীরা সহজেই পার পেয়ে যাবে। সাংবাদিকরায় সকল অন্যায় ও দুর্নীতির বিরুদ্ধে ক্ষুরধার লেখনীর মধ্যদিয়ে সমাজ তথা জাতির সামনে তুলে ধরে। তাই এ কালো আইন অবিলম্বে বাতিল করতে হবে। সেই সাথে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে সরকারকে। অহেতুক মিথ্যা অভিযোগ তুলে যে সকল সাংবাদিককে কারাবন্দি রাখা হয়েছে, অবিলম্বে তাঁদের মুক্তি দিতে হবে। অন্যথায় রাজপথ ছাড়বেন না সাংবাদিকরা।


কমেন্ট বক্স
notebook

মেহেরপুরে সার-বীজ মনিটরিং কমিটির সভা