মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে মেহেরপুর জেলা, উপজেলা সার-বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক শিল্পী রানী রায়ের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন (যুগ্ম সচিব) বিসিআইসি পরিচালক (অর্থ) কামরুজ্জামান।
বক্তব্য দেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কাজী শাহনেওয়াজ, মেহেরপুর সদর উপজেলা কৃষি অফিসার ইমদাদুল হাসান, মুজিবনগর উপজেলা কৃষি অফিসার মোঃ আব্দুল মোমিন, গাংনী উপজেলা কৃষি অফিসার মোঃ আব্দুল্লাহ আল মামুন, মুজিবনগর বিজিবির কোম্পানি কমান্ডার আশরাফুল ইসলাম, জেলা বিএনপি নেতা আলমগীর খান ছাতু, হাফিজুর রহমান হাফি, রেজাউল করিম, সার ব্যবসায়ী শওকত হোসেন, সোহরাব হোসেন, কেনেডি।
সভায় প্রধান অতিথির বক্তব্যে যুগ্ম সচিব (বিসিআইসি পরিচালক-অর্থ) কামরুজ্জামান বলেন, মাটির গুণাগুণ ঠিক রেখে কৃষি জমিতে সার প্রয়োগ করতে হবে। তিনি বলেন, আমাদের সারের কোনো ঘাটতি নেই। অনর্থক কৃষি জমিতে অতিরিক্ত সার প্রয়োগ না করার জন্য তিনি আহ্বান জানান।
মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক শিল্পী রানী রায় বলেন, মেহেরপুর জেলা কৃষি সমৃদ্ধ জেলা। এখানে ৩-৪ ফসলি জমি রয়েছে। মেহেরপুর জেলা ফসলে সমৃদ্ধ। তিনি বলেন, সারের অতিরিক্ত মূল্য নেওয়ার ক্ষেত্রে ক্ষেত্রবিশেষ মোবাইল কোর্টও করা হয়েছে। তিনি বলেন, অতিরিক্ত সার ব্যবহারে যে কুফল রয়েছে সে ব্যাপারে আমরা কি কৃষকদের সতর্ক করেছি? আমরা বলার জন্য বলি না, সত্যিকারের অর্থে কাজ করার জন্য বলি। তিনি জমিতে অতিরিক্ত রাসায়নিক সার ব্যবহার না করে জৈব সার ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন।
মতবিনিময় সভায় অন্যদের মধ্যে বিসিআইসির জিএম (বাণিজ্যিক) কে মাসুদুল আলম, জিএম (প্রকল্প পরিচালক) মোঃ মনজুরুল হক, মেহেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বাবলু সূত্রধর, মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার রূপায়ণ দেব, মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির, মুজিবনগর থানার অফিসার ইনচার্জ সেলিম রেজা প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রতিবেদক মেহেরপুর