বুধবার, ১৩ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

সহকর্মীর দায়েরকৃত ধর্ষণ চেষ্টা মামলায় আদালতে আত্মসমর্পণ জামিন নামঞ্জুর: পৌর সচিব কাজী শরিফুল কারাগারে

  • আপলোড তারিখঃ ২৪-০৪-২০১৭ ইং
সহকর্মীর দায়েরকৃত ধর্ষণ চেষ্টা মামলায় আদালতে আত্মসমর্পণ জামিন নামঞ্জুর: পৌর সচিব কাজী শরিফুল কারাগারে
`Municipalনিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা পৌরসভার সচিব কাজী শরিফুল ইসলামকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। পৌরসভার ইপিআই সুপারভাইজার আফরোজা পারভীনকে ধর্ষণ চেষ্টার ঘটনায় সচিবের বিরুদ্ধে আদালতে একটি মামলা করা হয়। গতকাল সোমবার কাজী শরিফুল ইসলাম ওই মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে নারী ও শিশু নির্যাতন দমন আদালত-৩ এর বিচারক মো. রোকনুজ্জামান জামিন তার আবেদন নামঞ্জুর করে সচিব শরিফুলকে কারাগারে পাঠানোর আদেশ দেন। মামলার বিবরণ ও বাদি সূত্রে জানা যায়, গত বছরের ১২ জুলাই টিকাদান সুপারভাইজার আফরোজা পারভীনকে কুপ্রস্তাব দেন। এতে আফরোজা সাড়া না দিলে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন সচিব শরিফুল ইসলাম। নিষেধ করায় তিনি উত্তেজিত হয়ে আফরোজার চুলের মুঠি ধরে কিল-ঘুষি মেরে শানের ওপর ফেলে শ্লীলতাহানি করেন। পরে আফরোজার সহকর্মীরা ছুটে এসে অভিযুক্ত সচিবের হাত থেকে তাকে উদ্ধার করেন। এ বিষয়ে ওই রাতেই চুয়াডাঙ্গা সদর থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেন মিরাজুল ইসলাম কাবা। টিকাদান সুপারভাইজার আফরোজা পারভীন তার ভাবী। আফরোজা পারভীনকে শ্লীলতাহানির অভিযোগের প্রেক্ষিতে চুয়াডাঙ্গা সদর থানায় মামলা না নেয়ায় পরে আদালতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। এ মামলায় আসামী পৌর সচিব শরিফুল ইসলামের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালতের বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আবদুল হালিম। এ ঘটনার পর পৌর সচিব কাজী শরিফুল ইসলাম উচ্চ আদালত থেকে চার সপ্তাহের জন্য অন্তর্র্বতীকালীন জামিন নেন। এসময় চার সপ্তাহ পর তাকে নিম্ন আদালতে হাজির হওয়ার নির্দেশ দেয়া হয়। কিন্তু সচিব কাজী শরিফুল ইসলাম চার সপ্তাহ পর আদালতে হাজির হননি। উচ্চ আদালত থেকে জামিন নিয়ে তিনি পলাতক ছিলেন। অপরদিকে, পৌর সচিবের বিরুদ্ধে আদালতে মামলা করায় গত বছরের ৫ ডিসেম্বর ইপিআই সুপারভাইজার আফরোজা পারভীনকে চাকরিচ্যুত করা হয়। এ ঘটনায় হাইকোর্টে রিট আবেদন করেন আফরোজা পারভীন। রিট আবেদনের প্রেক্ষিতে তাকে পৌরসভার ওই পদে পূনর্বহালের আদেশ দেন হাইকোর্ট। এরপর চলতি বছরের ১৫ জানুয়ারি পূণরায় পৌরসভার ইপিআই সুপারভাইজার হিসেবে যোগদান করেন আফরোজা পারভীন। চুয়াডাঙ্গা আদালতের এপিপি বেলাল হোসেন জানান, সোমবার আদালতে হাজির হয়ে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন সচিব কাজী শরিফুল ইসলাম। বিচারক জামিন আবেদন নামঞ্জুর জরে অধিকতর শুনানীর জন্য আগামী ২৭  এপ্রিল দিন ধার্য্য করে তাকে জেল হাজতে প্রেরণের আদেশ দেন।


কমেন্ট বক্স
notebook

ফুফুর টাকা হাতিয়ে নিতে ভাতিজার ‘ছিনতাই নাটক’