বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দর্শনায় ৩ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীর গ্রেপ্তার

  • আপলোড তারিখঃ ১৮-০২-২০২১ ইং
দর্শনায় ৩ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীর গ্রেপ্তার
দর্শনা অফিস: দর্শনা থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ৩ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হয়েছেন। গতকাল বুধবার রাত সাড়ে ৯টার দিকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীরা হলেন- দর্শনা থানার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের জিরাট গ্রামের মাঝপাড়ার কাদের আলীর ছেলে হাসান আলী (২৪) ও একই গ্রামের স্কুলপাড়ার মৃত শুকুর আলীর ছেলে আশরাফুল ইসলাম (৩৫)। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা থানার ভারপ্রাপ্ত (ওসি) মাহাবুবুর রহমান কাজলের নেতৃত্বে এসআই সাইফুল ইসলাম ও এএসআই মহিউদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে গতকাল রাত সাড়ে ৯টার দিকে দর্শনা থানার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের জিরাট গ্রামের মাঝপাড়ার কাদের আলীর বাড়ির উঠানে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। এসময় বসত বাড়ির উঠান থেকে ৩ কেজি গাঁজাসহ কাদের আলীর ছেলে হাসান আলীকে ও একই গ্রামের স্কুল পাড়ার মৃত শুকুর আলীর ছেলে আশরাফুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। এবিষয়ে দর্শনা থানায় আসামীদেরকে গ্রেপ্তার দেখিয়ে মাদক আইনে মামলা দায়ের করেছে পুলিশ।


কমেন্ট বক্স
notebook

জীবননগর পেয়ারাতলায় ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা