বুধবার, ১৩ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

প্রাইভেটকার-ট্রেন সংঘর্ষে আহত হয়ে চিকিৎসা শেষে ৩ মাস ১৩ দিন পর: বিএনপি নেতা খোকন খাঁন আজ বাড়ি ফিরছেন

  • আপলোড তারিখঃ ১৭-০৪-২০১৭ ইং
প্রাইভেটকার-ট্রেন সংঘর্ষে আহত হয়ে চিকিৎসা শেষে ৩ মাস ১৩ দিন পর: বিএনপি নেতা খোকন খাঁন আজ বাড়ি ফিরছেন
আন্দুলবাড়ীয়া প্রতিনিধি: ৩ মাস ১৩ দিন পর প্রাইভেটকার-ট্রেন সংঘর্ষে আহত জীবননগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আনোয়ার হোসেন খাঁন খোকন সুস্থ্য হয়ে আজ মঙ্গলবার বেলা ২টার দিকে আন্দুলবাড়ীয়ায় তার নিজ বাড়িতে ফিরছেন। পারিবারিক সূত্রে জানা যায়, বিএনপি নেতা খোকন খাঁন ঢাকা থেকে ফিরে জীবননগর উপজেলার বাঁকা ইউনিয়নের মুক্তারপুর গ্রামে ওই সংঘর্ষে নিহত নাতি রাফিনের (৬) কবর জিয়ারত করবেন। এরপর তিনি জীবননগর উপজেলা বিএনপি নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় পর সেখান থেকে তিনি নিজ বাড়িতে ফিরে ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দের সঙ্গে কুশল বিনিময় করবেন। উল্লেখ্য, গত ৪ জানুয়ারি চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া রেলগেটে ট্রেন-প্রাইভেটকার সংঘর্ষে কারের যাত্রী জীবননগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও আন্দুলবাড়ীয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আনোয়ার হোসেন খাঁন খোকনের (৫৮) নাতনি  রাফিন (৬) নিহত হয় এবং তিনি ও তার মেয়ে এ্যানি (২৮) ও নাতনি রাফিয়া (৮) গুরুতর আহত হন। নিহত রাফি উপজেলার মোক্তারপুর গ্রামের রিপন মিয়ার ছেলে এবং মোক্তারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্র ছিলো।


কমেন্ট বক্স
notebook

ফুফুর টাকা হাতিয়ে নিতে ভাতিজার ‘ছিনতাই নাটক’