বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

২৪ ঘণ্টায় দেশে আরও ২১ জনের মৃত্যু, শনাক্ত ৫৭৮

  • আপলোড তারিখঃ ১৭-০১-২০২১ ইং
২৪ ঘণ্টায় দেশে আরও ২১ জনের মৃত্যু, শনাক্ত ৫৭৮
সমীকরণ প্রিতেবদক: গত ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা) করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে মারা গেছেন ২১ জন। এ সময় নতুন করে আক্রান্ত হয়েছেন ৫৭৮ জন। গতকাল শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনাভাইরাস থেকে সুস্থ হয়েছেন ৬৩৩ জন। এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বাংলাদেশে মোট মারা গেছেন ৭ হাজার ৮৮৩ জন। মোট আক্রান্ত হয়েছেন ৫ লাখ ২৭ হাজার ৬৩ জন। আক্রান্ত লোকজনের মধ্যে সুস্থ হয়েছেন ৪ লাখ ৭১ হাজার ৭৫৬ জন। ২৪ ঘণ্টায় ১২ হাজার ২১৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা পরীক্ষা বিবেচনায় আক্রান্তের হার ৪ দশমিক ৭৩ শতাংশ। বাংলাদেশের গত বছরের ৮ মার্চ প্রথম করোনা রোগী শনাক্ত হন। এরপর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে। গত বছরের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। ক্রমেই মহামারি আকারে সংক্রমণ বিশ্বের প্রায় সব দেশে ছড়িয়ে পড়ে। শুরুর দিকে রোগী শনাক্তের হার কম ছিল। গত বছরের মে মাসের মাঝামাঝি থেকে সংক্রমণ বাড়তে শুরু করে। ওই মাসের শেষের দিক থেকে রোগী শনাক্তের হার ২০ শতাংশের ওপরে চলে যায়, যা আগস্টের তৃতীয় সপ্তাহ পর্যন্ত বজায় ছিল। এরপর থেকে নতুন রোগীর পাশাপাশি শনাক্তের হারও কমতে শুরু করেছিল।


কমেন্ট বক্স
notebook

জীবননগর পেয়ারাতলায় ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা