ঢাবিতে ডুসাকের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা
- আপলোড তারিখঃ
১১-০৪-২০১৭
ইং
নিজস্ব প্রতিবেদক: ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব চুয়াডাঙ্গা (ডুসাক) এর উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্সপ্রাপ্ত শিক্ষার্থীদের নবীন বরণ, নতুন কমিটির অভিষেক, সাবেক কমিটির বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ১১ এপ্রিল মঙ্গলবার, বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর, সি মজুমদার মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের এমপি জনাব আলী আজগর টগর। ডুসাক সভাপতি হাসানুজ্জামান পলাশ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিটিউট এর মহাপরিচালক ড. জিনাত ইমতিয়াজ আলী, ডুসাকের প্রধান পৃষ্ঠপোষক আহমেদ পিপুল, ডুসাক উপদেষ্টা রওনক জাহান, অতিরিক্ত পুলিশ উপ-কমিশনার মোঃ শাহাজান সাজু, ডুসাকের সাবেক সভাপতি শেখ জাহাঙ্গীর হোসাইন তাজ, সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সাবেক সভাপতি নাঈমুল হোক রিংকু, সাবেক সাধারণ সম্পাদক মোঃ শামীম হোসেন মিজি। উপস্থিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন-এন,সি,সি ব্যাংক কর্মকর্তা জাহাঙ্গীর আলম, ঢাবি ভুতত্ব বিভাগের শিক্ষক মাইনুল ইসলাম, ঢাবি ছাত্রলীগ সহ-সভাপতি কাজী সদরুল্লাহ বাবু, ঢাবি কুয়েত মৈত্রী হলের ছাত্রলীগ সভাপতি ফরিদা পারভিন, নবীন শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন মোঃ রাওফিল প্রমূখ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পেট্রো বাংলার কর্মকর্তা ও ব্যান্ড শিল্পী আব্দুল মান্নান, ঢাবি সহকারী পরিচালক শাহাদাত হোসেন, আনোয়ার মজুমদার, বাংলাদেশ কাস্টমস এর রাজস্ব কর্মকর্তা মোঃ তরিকুল ইসলাম, ঢাবি ইতিহাস বিভাগের শিক্ষক মিথুন সাহা, সাংবাদিক ফেরদৌসি যূথী, বাংলাদেশ ছাত্রলীগ উপ-সমাজসেবা সম্পাদক আবু হানিফ, উপ-ছাত্রবৃত্তি বিষয়ক সম্পাদক মেহজাবিন মুস্তাকিম, মিজানুর রহমান, জাগ্রত চেতনা চুয়াডাঙ্গার আহবায়ক সাইফুর রহমান সোহেল প্রমূখ। অনুষ্ঠানে ডুসাকের সাবেক সভাপতি নাঈমুল হক রিংকু ও সাবেক সাধারণ সম্পাদক মোঃ শামীম হোসেন মিজিকে ডুসাককে এক অন্যান্য উচ্চতায় নিয়ে যাওয়ায় সংগঠন থেকে সংবর্ধনা দেওয়া হয় এবং নবীন ছাত্র-ছাত্রীদের ফুল, ক্রেস্ট ও সনদপত্র দিয়ে বরণ করে নেওয়া হয়। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ঢাবি আইটি বিভাগের শিক্ষক সাঈদ সিদ্দিক সুইট এবং ডুসাক সাধারণ সম্পাদক ইমতিয়াজ বুলবুল পিয়াস।
কমেন্ট বক্স