বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

শৈলকুপায় কুমার নদে ডুবে শিশুর মৃত্যু

  • আপলোড তারিখঃ ১৯-১১-২০২০ ইং
শৈলকুপায় কুমার নদে ডুবে শিশুর মৃত্যু
প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বরদহ গ্রামে বোনের বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে লামিয়া (৯) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার খেলার সাথীদের সাথে গোসল করতে গিয়ে কুমার নদে ডুবে যায় সে। লামিয়া উপজেলার সাধুখালী গ্রামের সাইফুল ইসলামের কন্যা ও সাধুখালী প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণির ছাত্রী ছিল। শৈলকুপা থানার ওসি (তদন্ত) মহসিন হোসেন জানান, দুপুরে বাড়ির পাশে সমবয়সী খেলার সাথীদের সাথে কুমার নদে গোসল করতে যায় লামিয়া। সাঁতার কাটার সময় হঠাৎ সে নিখোঁজ হয়। তার সাথে থাকা অন্য সাথীরা তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজির এক পর্যায়ে পানিতে তার দেহ ভেসে ওঠে। পরে সেখান থেকে উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


কমেন্ট বক্স
notebook

জীবননগর পেয়ারাতলায় ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা