বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দর্শনায় পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৩

  • আপলোড তারিখঃ ২১-১০-২০২০ ইং
দর্শনায় পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৩
দর্শনা অফিস: দর্শনায় পৃথক স্থানে সড়ক দুর্ঘটনায় ৩ জন গুরুতর আহত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে দর্শনা কাষ্টমস গেটের সামনে ও দুপুর দুইটার দিকে দর্শনা-চুয়াডাঙ্গা সড়কের দর্শনা পল্লীবিদ্যুৎ অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে। আহতদেরকে উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়। আহতরা হলেন-দর্শনা পরানপুর রিফুজী কলোনিপাড়ার মৃত আবুল কাসেমের স্ত্রী ও পুলিশ সদর দপ্তরের এআইজি ফেরদৌস আলী চৌধুরী সদার (পুলিশ সুপার, পুলিশ কল্যাণ ট্রাস্ট) মা চম্পা খাতুন (৬০), এক মোটরসাইকেল আরোহীসহ দর্শনা পল্লী বিদ্যুৎ অফিস এলাকার খালেক ভূইয়ার ছেলে খাদিম ভূইয়া (৮)।


কমেন্ট বক্স
notebook

জীবননগর পেয়ারাতলায় ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা