বুধবার, ১৩ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুরে দুই মাদক ব্যবসায়ী আটক

  • আপলোড তারিখঃ ৩১-০৩-২০১৭ ইং
মেহেরপুরে দুই মাদক ব্যবসায়ী আটক

মেহেরপুর অফিস: মেহেরপুর গাংনী উপজেলার ধলা গ্রামের মোড় থেকে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৮ গ্রাম হিরোইন উদ্ধার করা হয়। আটককৃতরা হলো কাথুলী গ্রামের আব্দুর রশিদের ছেলে হেলাল উদ্দীন (৪৩) ও রামকৃষ্ণপুর ধলা গ্রামের ওমর আলী মোল্লার ছেলে সিরাজ আলী (৩১)। গতকাল শুক্রবার দুুপুরে তাদের আটক করা হয়। ডিবি এস.আই আবু সায়েম জানান, গাংনী উপজেলার ধলার মোড়ে মাদক ব্যবসায়ীরা মাদক কেনা বেচা করছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে তার নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল সেখানে সেখানে অভিযান চালায়। এ সময় ঐ দুই মাদক ব্যবসায়কে আটক করা হয়।



কমেন্ট বক্স
notebook

ফুফুর টাকা হাতিয়ে নিতে ভাতিজার ‘ছিনতাই নাটক’