বুধবার, ১৩ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জনগণের শক্তি নিয়ে জঙ্গি নিয়ন্ত্রণ করছি : স্বরাষ্ট্রমন্ত্রী

  • আপলোড তারিখঃ ৩১-০৩-২০১৭ ইং
জনগণের শক্তি নিয়ে জঙ্গি নিয়ন্ত্রণ করছি : স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘আমরা একাত্তরে মুক্তিযুদ্ধের সময় যাদের পরাজিত করেছিলাম, তারাই একের পর এক কখনো শিবির, কখনো জেএমবি, কখনো হরকাতুল জিহাদ বা আনসারুল্লাহ বাংলা টিম নাম নিয়ে আমাদের বিপর্যস্ত করছে। এই জঙ্গিরা তাদেরই নতুন নমুনা।’ শুক্রবার রাজধানীর বেইলি রোডের মহিলা সমিতি কমপ্লেক্সে ‘বীর নারী সম্মাননা-২০১৭’ শীর্ষক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। এ অনুষ্ঠানের আয়োজন করে ’৭১ ফাউন্ডেশন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমি সব সময়ই বলি, এটা দেশীয় ও আন্তর্জাতিক চক্রান্ত। আমাদের ধর্ম সর্বশ্রেষ্ঠ মানবতার ধর্ম, সেখানে এর স্থান নেই। সেখানে স্পষ্ট করে লেখা আছে, কাউকে হত্যা করা যাবে না। তাহলে জঙ্গিরা কেন মানুষ হত্যা করছে?’ এক প্রশ্নের জবাবে আসাদুজ্জামান খান বলেন, ‘সারা বিশ্বেই জঙ্গি হামলা চলছে। আমরা বলব না জঙ্গি হামলা একদম নিশ্চিহ্ন করে দিয়েছি। তবে আমাদের নিরাপত্তা বাহিনী, আমাদের গোয়েন্দা বাহিনী জনতার শক্তি সঙ্গে নিয়ে জঙ্গি দমন করে চলছে। একের পর এক জঙ্গি আস্তানা আমরা দখল করে ফেলছি। এগুলো করতে গিয়ে বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তা, র‌্যাবের কর্মকর্তা নিহত হয়েছেন।



কমেন্ট বক্স
notebook

ফুফুর টাকা হাতিয়ে নিতে ভাতিজার ‘ছিনতাই নাটক’