
নিজস্ব প্রতিবেদক: সোনার বাংলা গড়তে দুর্নীতি প্রতিরোধ রুখবোই’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে চুয়াডাঙ্গা সরকারি কলেজে পালিত হয়েছে দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ। গতকাল সকাল সাড়ে ১১টার দিকে চুয়াডাঙ্গা সরকারি কলেজের হলরুমে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রফেসর মোঃ সিদ্দীকুর রহমান, প্রধান অতিথি হিসেবে ছিলেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের অধ্যক্ষ মো: কামরুজ্জামান ও কলেজের শিক্ষকবৃন্দ। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের প্রফেসর মো: সিদ্দিকুর রহমান।
সমীকরণ প্রতিবেদন