বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গার কুলচারায় মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন করলেন এমপি ছেলুন জোয়ার্দ্দার

  • আপলোড তারিখঃ ০৮-০৮-২০২০ ইং
চুয়াডাঙ্গার কুলচারায় মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন করলেন এমপি ছেলুন জোয়ার্দ্দার
আনিছ বিশ্বাস: চুয়াডাঙ্গা পৌরসভার কুলচারার জয় বাংলা মোড়ে বায়তুল আরকান জামে মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১০টায় এই ভিত্তি প্রস্তুর কাজের উদ্বোধন করা হয়। ভিত্তি প্রস্তুর কাজের উদ্বোধন করেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলাইমান হক জোয়ার্দ্দার ছেলুন। এ সময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান জোয়ার্দ্দার আব্দার, চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, জমিদাতা মো. ইদ্রিস আলী, ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মজনুল হক পচা, সাধারণ সম্পাদক এনামুল হক, মসজিদ কমিটির সভাপতি শান্তি জোয়ার্দ্দারসহ এলাকাবাসী।


কমেন্ট বক্স
notebook

জীবননগর পেয়ারাতলায় ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা