বুধবার, ১৩ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

শৈলকুপায় ফার্মেসীতে বোমা বিস্ফোরণ

  • আপলোড তারিখঃ ১৮-০৩-২০১৭ ইং
শৈলকুপায় ফার্মেসীতে বোমা বিস্ফোরণ

ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের শৈলকুপায় হাট ফাজিলপুর বাজারে পুলিশ ক্যাম্প থেকে ২০০ গজ দূরে মনোয়ারা ফার্মেসীতে শনিবার সন্ধ্যা ৭টার দিকে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে বাজারের লোকজন আতংকিত হয়ে পড়ে। স্থানীয়রা জানান, ফার্মেসীর মালিক মুস্তাফিজুর রহমান মাগরিবের নামাজ পড়তে গেলে হঠাৎ দোকানের মধ্যে বিস্ফোরেণ ঘটে। এতে ফার্মেসীর কাচসহ ভিতরে ক্ষতিগ্রস্থ হয়েছে। শৈলকুপা থানার ওসি তরিকুল ইসলাম বলেন, হাট ফাজিলপুর বাজারে মসজিদের পিছনে আগে থেকে রাখা একটি বোমার বিস্ফোরণ ঘটে। তবে বর্তমানে পরিস্থিতি শান্ত। কেও আহত হয়নি।



কমেন্ট বক্স
notebook

ফুফুর টাকা হাতিয়ে নিতে ভাতিজার ‘ছিনতাই নাটক’