বুধবার, ১৩ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

নবনির্বাচিত দর্শনা বাসষ্ট্যান্ড ব্যবসায়ী কমিটির পক্ষ থেকে এমপি টগরকে ফুলেল সংবর্ধনা

  • আপলোড তারিখঃ ১৪-০৩-২০১৭ ইং
নবনির্বাচিত দর্শনা বাসষ্ট্যান্ড ব্যবসায়ী কমিটির পক্ষ থেকে এমপি টগরকে ফুলেল সংবর্ধনা

দর্শনা অফিস: চুয়াডাঙ্গা-২ আসনের মাননীয় সংসদ সদস্য হাজী আলী আজগার টগর এমপিকে ফুলেল সংবর্ধনা দিলেন নবনির্বাচিত দর্শনা বাসষ্ট্যান্ড ব্যবসায়ী কমিটির নেতৃবৃন্দ। গতকাল রাত  সাড়ে ৯টার দিকে দর্শনা পুরাতন বাজারস্থ এমপি টগরের বাসভবনে এ সংবর্ধনা দেয়া হয়। এসময় এমপি টগর নবনির্বাচিত কমিটির সাথে কুশল বিনিময় করেন এবং সার্বিক খোঁজখবর নেন। এসময় উপস্থিত ছিলেন দর্শনা পৌর আ’লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম, নবনির্বাচিত দর্শনা বাসষ্ট্যান্ড ব্যবসায়ী কমিটির সভাপতি হায়দার আলী, সাধারণ সম্পাদক কামাল উদ্দিন আহম্মেদ সান্টু, সহ-সভাপতি ওমর আলী, সহ-সাধারণ সম্পাদক ওমর ফারুক, দপ্তর সম্পাদক শহিদুল ইসলাম মিন্টু, আইন বিষায়ক সম্পাদক শফিকুল ইসলাম, র্ধম বিষায়ক সম্পাদক আসাদুজ্জামান, সাংস্কৃতি ও সমাজ কল্যান সম্পাদক নাসির উদ্দিন দাউদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক ডা: হান্নান, কোষাধ্যক্ষ বিল্লাল হোসেন, সাংগাঠনিক সম্পাদক হাসিবুল রহমান হাসু, ১নং ওয়ার্দ সদস্য লিটন সরকার, ২নং ওয়ার্ড সদস্য ওয়াসিম হোসেন, ৩নং ওয়ার্ড সদস্য হাবিবুর রহমান, ৪নং ওয়ার্ড সদস্য আনিসুর জামান বেল্টু প্রমূখ।



কমেন্ট বক্স
notebook

উথলীতে ইজিবাইকের ধাক্কায় শিশুকন্যা রোজার মৃত্যু