কোটচাঁদপুর প্রতিনিধি: ঝিনাইদহ কোটচাঁদপুরে মোটরসাইকেল চোর চক্রের হোতাকে আটক করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে চোরাই মোটরসাইকেলটি। বাকিদের ধরতে পুলিশি অভিযান অব্যহত রয়েছে। কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার সাহা বলেন, রানা চৌধুরী ও নাঈম হোসেন সুজুকি জিগছার মোটরসাইকেলটি ঢাকা থেকে চুরি করে কোটচাঁদপুর নিয়ে আসেন। পরে ওই মোটরসাইকেলটি রাজিব ও রনির সহযোগিতায় মহেশপুর অয়ন মটরর্সে বিক্রি করে। এ বিষয়ে ঢাকার মিরপুর মডেল থানায় তাদের নামে একটা মামলা হয়েছে। যার নম্বর -৩০,তারিখ-১৩/৩/১৭। এর সুত্রে ধরে ওই থানার পুলিশ ও কোটচাঁদপুর থানার এস আই জমির হোসেন অভিযান চালিয়ে চোর চক্রের হোতা রনি কে আটক করেন। পরে তাঁর জিজ্ঞাসাবাদে বেরিয়ে পড়ে মোটরসাইকেল চুরির গল্প। এরপর পুলিশ তাকে নিয়ে অভিযানে যান মহেশপুরে। উদ্ধার করেন চুরি যাওয়া মোটরসাইকেলটি। আটককৃত রনি কোটচাঁদপুর পৌর শহরের দুধসরা গ্রামের আব্দুল মতিনের ছেলে। বাকিদের ধরতে পুলিশি অভিযান অব্যহত রয়েছে বলে জানা গেছে।
সমীকরণ প্রতিবেদন