বুধবার, ১৩ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

বাংলাদেশ এখন ধর্মনিরপেক্ষ রাষ্ট্র : প্রধান বিচারপতি

  • আপলোড তারিখঃ ১১-০৩-২০১৭ ইং
বাংলাদেশ এখন ধর্মনিরপেক্ষ রাষ্ট্র : প্রধান বিচারপতি

সমীকরণ ডেস্ক: প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বলেছেন, বাংলাদেশ এখন সম্পূর্ণরুপে একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। স্বাধীনতার পর সেটার বিচ্যুতি ঘটেছিল। কিন্তু দেশে গণতান্ত্রিক সরকার চলে আসার পর আমাদের বিচার বিভাগ, যেসব অগণতান্ত্রিক সামরিক শাসনের বিধান রেখেছিল তা আমরা বাতিল করে দিয়েছি। এখন বাংলাদেশ সম্পূর্ণভাবে একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। শনিবার দুপুরে মৌলভীবাজারের শ্রীমঙ্গলের জগন্নাথ দেবের আখড়া প্রাঙ্গণে গৌরাঙ্গ মহাপ্রভুর ৫৩২তম আবির্ভাব তিথি ও শুভ দোল পূর্ণিমা উৎসবের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।



কমেন্ট বক্স
notebook

আলমডাঙ্গায় ইউএনও পান্না আক্তারের বিদায় সংবর্ধনা