বুধবার, ১৩ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দৈনিক আমাদের সংবাদের সম্পাদকসহ ৪ জনের বিরুদ্ধে মামলা

  • আপলোড তারিখঃ ১১-০৩-২০১৭ ইং
দৈনিক আমাদের সংবাদের সম্পাদকসহ ৪ জনের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক: দৈনিক আমাদের সংবাদ পত্রিকার সম্পাদক রুহুল আমিন রতন ও তিন সাংবাদিকের বিরুদ্ধে মামলা করা হয়েছে। চুয়াডাঙ্গা ভিজে স্কুল রোডের নওশাদ এন্টারপ্রাইজ কৃষিপার্টসের স্বত্ত্বাধিকারী নওশাদ আলী বাদী হয়ে চার জনের মামলা করেন। সংবাদ প্রকাশের হুমকি দিয়ে চাঁদা দাবীর অভিযোগ তুলে গতকাল শনিবার রাতে সদর থানায় মামলা দায়ের করা হয়। মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৮ মার্চ আনুমানিক বিকেল ৫টার দিকে চুয়াডাঙ্গা ভিজে স্কুল রোডের কৃষিপার্টস ব্যবসায়ী নওশাদ আলীর ব্যবসা প্রতিষ্ঠানে যান দৈনিক আমাদের সংবাদ পত্রিকার সম্পাদক রুহুল আমিন রতন। সাথে থাকা চুয়াডাঙ্গা পুরাতন স্টেডিয়ামপাড়ার আব্দুল কাদেরের ছেলে অপূর্ব (২৫), হাজরাহাটি গ্রামের ইমরান জোয়ার্দ্দার (২৮) এবং দামুড়হুদা দশমীপাড়ার বিপ্লব মজুমদারকে (৩২) নিজের পত্রিকার সাংবাদিক হিসেবে পরিচয় দেন রতন। এসময় নওশাদের বিরুদ্ধে অভিযোগ আছে বলে জানায় সম্পাদক রুহুল আমিন রতনসহ সাথে থাকা তিন সাংবাদিক। ১৫ হাজার টাকা দিলে সংবাদ প্রকাশ বন্ধ করা হবে, আর না দিলে নওশাদের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করা হবে বলে জানায় তারা। নওশাদ টাকা দিতে অপারগতা প্রকাশ করলে পরেরদিন অর্থাৎ গত ৯ মার্চ তার বিরুদ্ধে সংবাদ প্রকাশ করা হয়। সংবাদের শিরোনাম করা হয় ‘চুয়াডাঙ্গা মুক্তিপাড়ার ভূমিদস্যু নওশাদের জমি জালিয়াতির ষড়যন্ত্র ফাঁস’। এ ঘটনায় গতকাল শনিবার রাতে চুয়াডাঙ্গা সদর থানায় একটি মামলা দায়ের করেন নওশাদ আলী। মামলায় দৈনিক আমাদের সংবাদের সম্পাদক রুহুল আমিন রতন, সাংবাদিক অপূর্ব, ইমরান জোয়ার্দ্দার ও বিপ্লব মজুমদারের নাম উল্লেখ করা হয়।



কমেন্ট বক্স
notebook

আলমডাঙ্গায় ইউএনও পান্না আক্তারের বিদায় সংবর্ধনা