বুধবার, ১৩ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গা অরিন্দম সাংস্কৃতিক সংগঠনের পঞ্চাদশ দ্বি-বার্ষিক সম্মেলন ইয়াকুব আলী জোয়ার্দ্দার সভাপতি ও বজলুর রহমান জোয়ার্দ্দার সাধারণ সম্পাদক

  • আপলোড তারিখঃ ১০-০৩-২০১৭ ইং
চুয়াডাঙ্গা অরিন্দম সাংস্কৃতিক সংগঠনের পঞ্চাদশ দ্বি-বার্ষিক সম্মেলন ইয়াকুব আলী জোয়ার্দ্দার সভাপতি ও বজলুর রহমান জোয়ার্দ্দার সাধারণ সম্পাদক

`17238457_439911166342227_156926325_n`

নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার ঐতিহ্যবাহী অরিন্দম সাংস্কৃতিক সংগঠনের পঞ্চাদশ দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন হয়েছে। গতকাল সকাল ৭.৪৫মিনিটে দ্বি-বার্ষিক  সম্মেলনের উদ্বোধন করা হয় এবং সকাল ১০টায় দামুড়হুদার আট কবর স্মৃতি কমপ্লেক্স অডিটোরিয়মে কার্যনির্বহী কমিটি গঠিত হয়। কমিটিতে ইয়াকুব আলী জোয়ার্দ্দার ও বজলুর রহমান জোয়ার্দ্দারকে সাধারণ সম্পাদক করে ১৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। এছাড়া ৫ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি গঠন করা হয়। অন্যান্যদের মধ্যে আব্দুস সালাম সহ-সভাপতি, মো: সেলিমুল হাবিব সেলিম সহ-সাধারণ সম্পাদক, আতিকুজ্জামান সবুজ অর্থ সম্পাদক, হিরণ-উর- রশিদ শান্ত নাট্য সম্পাদক, মিনারুল ইসলাম দপ্তর ও তথ্য প্রযুক্তি সম্পাদক, আয়ূব আলী সাহিত্য ও প্রচার প্রকাশনা সম্পাদক, সৌম্যজিতা শ্রুতি সংগীত ও নৃত্য সম্পাদক, বুলবুলি খাতুন সমাজসেবা সম্পাদক ও নুরুল ইসলাম মালিক, মো: আলাউদ্দিন, আব্দুল মোমিন টিপু, আমিনুজ্জামান সুমন, হাসান আলীকে নির্বাহী সদস্য ঘোষণা করা হয়। এছাড়া নতুনভাবে গঠিত উপদেষ্টা পরিষদের সদস্যরা হলেন হামিদুর রহমান, হারুন-অর-রশিদ, আলাউদ্দিন উমর, লুৎফর রহমান, আব্দুল মান্নান।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী