বুধবার, ১৩ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

হরিনাকুন্ডুতে অগ্নিকান্ডে একজনের মৃত্যু

  • আপলোড তারিখঃ ০৮-০৩-২০১৭ ইং
হরিনাকুন্ডুতে অগ্নিকান্ডে একজনের মৃত্যু

ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের হরিনাকুন্ডু উপজেলার বেড়-বিন্নি গ্রামে অগ্নিকান্ডে সুশিল (৪০) নামের একজন দগ্ধ হয়েছে এবং ৪ টি গবাদি পশু মারা গেছে। ঘটনাটি ঘটেছে বুধবার ভোর রাতের দিকে। অগ্নিদগ্ধ সুশিল ওই গ্রামের নারায়ন চন্দ্র বিশ্বাসের ছেলে। হরিনাকুন্ডু থানার ওসি মাহতাব উদ্দিন জানান, বুধবার ভোর রাত ৩ টার দিকে জেলার হরিনাকুন্ডু উপজেলার বেড়-বিন্নি গ্রামের সন্তোষ হালদারের গোয়ালঘরে মশার কয়েল থেকে আগুন লাগে। এসময় অগ্নিকান্ডে ১ টি গরু ও ৩ টি ছাগল পুড়ে মারা যায়। গোয়ালঘরে থাকা বাকি গবাদী পশু বাচাতে গিয়ে অগ্নিদগ্ধ হন সন্তোষ হালদারের ভাগ্নে সুশিল। এসময় তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। এই অগ্নিকান্ডে ২ টি গোয়াল ঘর পুড়ে গেছে। অগ্নিকান্ডের পর স্থানীয়দের সহযোগীতায় তা নিয়ন্ত্রণে আনা হয়। ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা: মোয়াজ্জেম হোসেন দিপু জানান, হাসপাতালে ভর্তি অগ্নিদগ্ধ সুশিলের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে রেফার্ড করা হয়েছে।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী