বুধবার, ১৩ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

গাংনীতে অজ্ঞান পাটির খপ্পরে পড়ে আয়ের উৎস অটোবাইকটি হারালেন বৃদ্ধ ইছাহাক

  • আপলোড তারিখঃ ০৭-০৩-২০১৭ ইং
গাংনীতে অজ্ঞান পাটির খপ্পরে পড়ে আয়ের উৎস অটোবাইকটি হারালেন বৃদ্ধ ইছাহাক

গাংনী অফিস: অজ্ঞান পাটির খপ্পরে পরে সংসারের একমাত্র আয়ের উৎস অটো হারালেন গাংনী উপজেলার বানিয়াপুকুরের বৃদ্ধ ইছাহাক আলী (৬০)। গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে গাংনী শহরের এ পাটির খপ্পরে পরেন তিনি। ইছাহাক আলী বানিয়াপুকুর গ্রামের মৃত-জহির উদ্দীনের ছেলে। তবে ঘটনার পর পর গাংনী থানা পুলিশ ওই এলাকা পরিদর্শন করেছেন এবং পৌর মেয়র আশরাফুল ইসলামের বাড়ির ভিডিও ফুটেজ দেখে চক্রের সদস্যদের ধরার চেষ্টা করছে। ইছাহাক আলী জানান, পুরাতন পল্লী বিদ্যুৎ এর সামনে থেকে দু’জন যুবক ধানখোলায় তাদের পরিবারের মহিলাদের নিয়ে যাবার কথা বলে ভাড়া করে অটো। পরে রাজা ক্লিনিকের পিছনে একটি বাড়ি থেকে মহিলা উঠার কথা বলে বিভিন্ন কৌশুলে টাকার মাধ্যমে তার নাকে মেডিসিনি দিলে কিছু সময় পরে জ্ঞানশুন্য হয়ে যায়। পরে তার নিকট থাকা অটো নিয়ে চলে যায় এচক্রের দু সদস্য। জ্ঞান ফিরলে বিষয়টি বিভিন্ন লোকজনকে জানায়। এব্যাপারে গাংনী থানায় একটি সাধারণ ডাইরী করা হয়েছে। তবে এঘটনায় তাৎক্ষনিকভাবে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং চক্রের সদস্যদের ধরতে অভিযান অব্যহত রয়েছে বলে জানান গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আনোয়ার হোসেন। এদিকে একই ব্যক্তির বছর খানি আগে নিজ বাড়ি থেকে একটি অটো চুরি হয়ে যায়। এবছরও হারালেন একটি অটো। অটো হারিয়ে সংসারের সদস্যদের নিয়ে না খেয়ে দিন কাটাতে হবে বলে জানান তিনি। তিনি বলেন আমার একমাত্র আয়ের উৎস ছিলো এ অটো। পর পর দুইবার অটো হারিয়ে বতমান আরেকটি অটো ক্রয় করার ক্ষমতা বা অর্থ কোনটাই আর আমার নেই।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী