বুধবার, ১৩ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

কুড়ুলগাছিতে প্রাচীর নির্মান কেন্দ্র করে মারধর: আহত ৪ : আটক ২

  • আপলোড তারিখঃ ০৬-০৩-২০১৭ ইং
কুড়ুলগাছিতে প্রাচীর নির্মান কেন্দ্র করে মারধর:   আহত ৪ : আটক ২

কার্পাসডাঙ্গা অফিস: কুড়ুলগাছি ইউনিয়নের দূর্গাপুর গ্রামে বাড়ীর সীমানা প্রাচীর দেওয়াকে কেন্দ্র করে পাশের বাড়ীর জামায়াত শিবির সমর্থক একটি পরিবারের মারধরের শিকারে ৪ জন মারাত্মক আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। অপরদিকে এ ঘটনায় কার্পাসডাঙ্গা পুলিশ ফাঁড়ি মহিলা সহ দুজন করে আটক করে ফাঁড়িতে নিয়ে এসেছে।জানা গেছে দূর্গাপুর গ্রামের প্রবাসী ই¯্রাফিল হোসেন টুটুলের স্ত্রী বিউটি তার নিজ ভিটা জমিতে বাঁশের রেলিং সরিয়ে সেখান দিয়ে পাকা প্রাচীর নির্মান কাজ আরম্ভ করতে গেলে গতকাল সোমবার আনুমানিক ২টার দিকে জামায়াত শিবিরের কট্টোর পন্থি নেতা দাউদের ছেলে রবি, লিয়াকত, শওকত, আশরাফুল, আলতাফ, আতর, আশরাফুলের ছেলে সালমান শাহ, লিয়াকতের ছেলে বিল্লাল,শওকতের ছেলে নুরনবী দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে প্রাচীর দিতে বাধা সহ নগ্ন হামলা চালায় বিউটির পরিবারের উপর।হাসোয়ার কোপ লাগে বিউটির হাতে। হামলকারীদের হামলায় বিউটি বোন মুক্তি ছেলে বাশার শ্বাশুড়ী হাসিনা মারাত্মক আহত হয়। বর্তমানে বিউটি, মুক্তি ও বাশার দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে।ঘটনা জানতে পেরে কার্পাসডাঙ্গা পুলিশ ফাঁড়ি দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে নেয়।ঘটনাস্থলে থেকে পুলিশ লিয়াকতের ছেলে বিল্লাল ও ফতেকে আটক করে।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী