মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ঝিনাইদহে গুণিদের সংবর্ধণা

  • আপলোড তারিখঃ ২১-০২-২০১৭ ইং
ঝিনাইদহে গুণিদের সংবর্ধণা

`Jhenidah-orientation-Photo-`

ঝিনাইদহে গুণিদের সংবর্ধণা ঝিনাইদহ অফিস: বাংলাদেশ শিল্পকলা একাডেমী প্রতিষ্ঠার ৪৩ বছর পুর্তি উপলক্ষে ঝিনাইদহে সঙ্গীতে অবদান রাখার জন্য ৫ গুণিজনকে সংবর্ধণা প্রদাণ করা হয়েছে। রোববার রাতে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এ সংবর্ধণা প্রদাণ করা হয়। ঝিনাইদহের জেলা প্রশাসক মাহবুব আলম তালুকদার’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শৈলকুপা-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল করিম, জেলা কালচারাল অফিসার জসিম উদ্দিন। অনুষ্ঠান পরিচালনা করেন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক নাজিম উদ্দিন জুলিয়াস। এর আগে জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। উন্মোচন করা হয় সম্মাননা ২০১৫ নামের একটি বইয়ের মোড়ক। আলোচনার শুরুতে প্রবীণ সংগীত শিল্পী বিশ্বনাথ ভট্টাচার্য, বংশীবাদক ছমির উদ্দিন, চলচিত্র নির্মাতা আমির হোসেন মালিতা, নাট্যকর মোকাররম হোসেন টুলু ও বাংলাদেশ বেতারের শিল্পী ইউনুস আলী মোল্লাকে সংবর্ধণা দেওয়া হয়।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী