বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

থানায় মামলা, আনারুলসহ তিনজন আটক

  • আপলোড তারিখঃ ০২-০৩-২০২০ ইং
থানায় মামলা, আনারুলসহ তিনজন আটক
আলমডাঙ্গায় আসামি ধরতে গিয়ে পুলিশের ওপর হামলার ঘটনা আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গার খাদিমপুর ইউনিয়নের গোয়ালবাড়ী লক্ষীপুরে আসামি ধরতে গিয়ে পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় মূল আসামি আনারুলসহ অজ্ঞাতনামা ১০-১২ জনকে আসামি করে মামলা হয়েছে। পুলিশের কাজে বাধা ও পুলিশের ওপর হামলা করায় এসআই হেলেনা বাদী হয়ে এ মামলা করেন। এ ঘটনায় গত শনিবার দিবাগত রাতে অভিযান চালিয়ে তিনজনকে আটক করে পুলিশ। আটক হওয়া ব্যক্তিরা হলেন খাদিমপুর গোয়ালবাড়ী গ্রামের বোরহান উদ্দিনের ছেলে আনারুল, একই গ্রামের আব্দুর রশিদের ছেলে হাউস আলী (৩৫) ও মৃত রিয়াজ উদ্দিনের ছেলে নওয়াব আলী (৫৫)। গতকাল রোববার আটক ব্যক্তিদের আদালতে প্রেরণ করা হলে আদালত তাঁদেরকে চুয়াডাঙ্গা জেলহাজতে পাঠানোর আদেশ দেন। এ ব্যাপারে আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আশিকুর রহমান জানান, পুলিশের ওপর হামলার ঘটনায় নারী ও শিশু নির্যাতন মামলার আসামি আনারুলসহ অজ্ঞাতানামা ১০-১২ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। শনিবার রাতেই পৃথক অভিযান চালিয়ে মূল আসামি আনরুলসহ এ ঘটনার সঙ্গে সম্পৃক্ত দুজনকে আটক করা হয়েছে। রোববার তাঁদেরকে চুয়াডাঙ্গা প্রেরণ করা হয়েছে। উল্লেখ্য, গত শনিবার সন্ধ্যায় নারী ও শিশু নির্যাতন মামলার আসামি আনারুলকে ধরতে এসআই হেলেনা ফোর্স নিয়ে আলমডাঙ্গার খাদিমপুর ইউনিয়নের গোয়ালবাড়ী লক্ষীপুরে যায়। এ সময় আনরুলকে আটক করলে তাঁর সহযোগীরা পুলিশের ওপর হামলা ও পুলিশের গাড়িতে হামলা করেন এবং হ্যান্ডক্যাপসহ আনারুল পালিয়ে যান। এ ঘটনায় এসআই হেলেনাসহ তিন পুলিশ সদস্য আহত হয়ে হারদী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। খবর পেয়ে আলমডাঙ্গা থানা থেকে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে এসে অভিযান শুরু করে।


কমেন্ট বক্স
notebook

জীবননগর পেয়ারাতলায় ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা