মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জার্মানি সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

  • আপলোড তারিখঃ ১৯-০২-২০১৭ ইং
জার্মানি সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

`PMbg20170219212433`

সমীকরণ ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৫৩তম মিউনিখ নিরাপত্তা সম্মেলন উপলক্ষে জামার্নিতে তিনদিনের সরকারি সফর শেষে দেশে ফিরেছেন। গতকাল রোববার রাত ৮টার দিকে প্রধানমন্ত্রীকে বহনকারী ইতিহাদ এয়ারওয়েজের ইওয়াই-২৫৮ ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এর আগে তিনি প্রায় ছয় ঘণ্টা যাত্রাবিরতিতে আবুধাবিতে অবস্থান করেন। সেখানে সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। যাত্রাবিরতি শেষে স্থানীয় সময় দুপুর ১টা ৩৫ মিনিটে তিনি ঢাকার উদ্দেশে রওনা হন। তারও আগে প্রধানমন্ত্রী শনিবার জার্মানির স্থানীয় সময় রাত ৯টা ৪৫ মিনিটে আবুধাবির উদ্দেশে মিউনিখ আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন। জার্মানিতে বাংলাদেশের রাষ্ট্রদূত ইমতিয়াজ আহমেদ বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা জার্মানির চ্যান্সেলর অ্যাঞ্জেলা মারকেলের আমন্ত্রণে আন্তর্জাতিক নিরাপত্তা নীতি সংক্রান্ত বার্ষিক সভা ৫৩তম মিউনিখ নিরাপত্তা সম্মেলনে অংশগ্রহণের জন্য তিন দিনব্যাপী জার্মান সফর করেন। এই সফরের সময় প্রধানমন্ত্রীর সঙ্গে জার্মান চ্যান্সেলরের দ্বিপক্ষীয় বৈঠকও অনুষ্ঠিত হয়। সেখানে রোহিঙ্গা ইস্যুসহ বিভিন্ন গুর`ত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়। মিউনিখ নিরাপত্তা সম্মেলনের সাইড লাইনে তিনি ‘ক্লাইমেট সিকিউরিটি: গুড কপ, ব্যাড কপস’ শীর্ষক একটি প্যানেল আলোচনায়ও অংশগ্রহণ করেন। জার্মানিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরসঙ্গীদের মধ্যে ছিলেন, পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরী, পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক, স্বরাষ্ট্র সচিব ড. কামালউদ্দিন আহমেদ এবং প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম। মিউনিখ নিরাপত্তা সম্মেলনে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানসহ প্রায় ৪৫০জন প্রতিনিধি অংশগ্রহণ করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও নরওয়ের প্রধানমন্ত্রী, পোল্যান্ড ও আফগানিস্তানের প্রেসিডেন্ট, যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট ও প্রতিরক্ষামন্ত্রী এবং রাশিয়া, চীন, যুক্তরাজ্য, সৌদি আরব ও ইরানের পররাষ্ট্রমন্ত্রীরা এ সম্মেলনে যোগদান করেন।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী