মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গা থানা পুলিশের অভিযান হাটবোয়ালিয়া থেকে ৪ জুয়াড়ী আটক

  • আপলোড তারিখঃ ১৫-০২-২০১৭ ইং
আলমডাঙ্গা থানা পুলিশের অভিযান হাটবোয়ালিয়া থেকে ৪ জুয়াড়ী আটক

আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা হাটবোয়ালিয়া হাসপাতাল পাড়া থেকে থানা পুলিশ অভিযান চালিয়ে ৪ জুয়ারিকে আটক করে। এসময় বেশ কিছু জুয়াড়ী পুকুরে ঝাঁপ দিয়ে অন্যত্র পালিয়ে যেতে সক্ষম হয়। জানাযায়, আলমডাঙ্গা থানার এসআই জিয়াউর রহমান সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হাটবোয়ালিয়া হাটুভাঙ্গা গ্রামের মৃত কাদের মন্ডলের ছেলে জবেদ আলী (৩৫), মৃত ছাব্বের আলীর ছেলে আলম (৪৫), মৃত চাঁদ আলীর ছেলে ইমরান (৩২) ও রুহুল আমীনের ছেলে ইব্রাহীম (৩২)কে আটক করে। তারা অত্র এলাকায় দির্ঘদিন ধরে জুয়ার আসর চালিয়ে আসছিল। তাদের এই জুয়ার আসরে অত্র অঞ্চলের শত শত নিরিহ মানুষ সর্বশান্ত হয়েছে বলে জানাগেছে। বহুদিন থেকেই এদের অত্যাচারে অত্র অঞ্চলের মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছিল। তাদের কিছু বলতে গেলে তারা স্থানীয় সান্ডা-পান্ডার হুমকি দেখায়। যে কারনে তাদের ভয়ে কেউ মুখ খুলতে সাহস পায় না। গতকাল গোপনে অত্র অঞ্চলের মানুষ পুলিশের কাছে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে ৪ জনকে আটক করে থানায় নিয়ে আসে। তাদের আটকের পর এলাকার মানুষের মনে স্বস্তি ফিরে আসে।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী