মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

সাহিত্য পাতা নিয়ে বিশিষ্টজনদের সাথে চা চক্র ও মতবিনিময়

  • আপলোড তারিখঃ ০৯-০২-২০১৭ ইং
সাহিত্য পাতা নিয়ে বিশিষ্টজনদের সাথে চা চক্র ও মতবিনিময়

`16683545_1854464488163542_585921014_n`সমীকরণ ডেস্ক: চুয়াডাঙ্গা থেকে প্রকাশিত দৈনিক সময়ের সমীকরণ অতি শিঘ্রই সাহিত্য পাতা প্রকাশ করতে যাচ্ছে। এ উপলক্ষে গতকাল সন্ধ্যায় দৈনিক সময়ের সমীকরণ’র প্রধান কার্যালয়ে এক চা চক্র ও মতবিনিময় অনুষ্ঠিত হয়। এসময় চুয়াডাঙ্গার সাহিত্যমনা বিশিষ্টজনেরা একটি সুন্দর ও সৃজনশীল সাহিত্য পাতা প্রকাশে ভিন্ন ভিন্ন ভাবনা বিনিময় করেন। চা-চক্রে উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা সরকারি আদর্শ মহিলা কলেজের সহকারী অধ্যাপক মহসিন কবির, সহকারী অধ্যাপক শাজাহান আলী, চুয়াডাঙ্গা প্রেসক্লাব সভাপতি আজাদ মালিতা, কবি ও সাহিত্যিক গোলাম কবির মুকুল, সিনিয়র সাংবাদিক ও সাহিত্য কর্মী রিচার্ড রহমান, সাংস্কৃতিক কর্মী কাজল মাহমুদ, ছড়াকার ইদ্রিস ম-ল, ছড়াকার চিত্তরঞ্জন সাহা চিতু, তরুণ সংগঠক মাবুদ সরকার। অনুষ্ঠানের সমন্বয়ক ছিলেন হারুন অর রশিদ। মতবিনিময়কালে উপস্থিত বিশিষ্টজনেরা বলেন, সাহিত্য পাতায় আমাদের ভবিষৎ প্রজন্ম শিশুদের সৃজনশীলতা বিকাশের জন্য তাদের লেখার গুরুত্ব দিতে হবে সর্বাধিক এবং দৈনিক সময়ের সমীকরণ তাদেরকে সুযোগ দিয়ে জ্ঞান বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমাদের বিশ্বাস। এক্ষেত্রে এ অঞ্চলের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও সাহিত্যানুরাগী শিক্ষকদেরকেও ছাত্র-ছাত্রীদের অনুপ্রানিত করতে হবে। যাতে আমাদের মেধাবী সন্তানেরা শুধুমাত্র পড়ালেখা ও ভার্চুয়্যাল জগতে ব্যাস্ত না থেকে সাহিত্যের মত সৃষ্টিশীল কাজের সাথে নিজেকে যুক্ত করে। দৈনিক সময়ের সমীকরণের নতুন এই উদ্যোগকে সবায় সাধুবাদ জানিয়ে আশা প্রকাশ করেন আমাদের এই অঞ্চলের শিশু কিশোর ছাত্র-ছাত্রীসহ সমাজের সাহিত্য প্রেমী সব শ্রেণীর মানুষের মিলন মেলায় পরিণত হবে সমীকরণের আগামীর সাহিত্য পাতা। দৈনিক সময়ের সমীকরণ’র এই শুভ উদ্যোগকে স্বাগত জানিয়ে আমন্ত্রিত বিশিষ্টজনের চা-চক্রে উপস্থিত হওয়ায় তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ধন্যবাদ জানিয়েছেন প্রধান সম্পাদক নাজমুল হক স্বপন, বার্তা সম্পাদক হুসাইন মালিকসহ সমীকরণ পরিবার।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী