মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দর্শনায় খেঁজুরের রস বিক্রির বাকী টাকা চাওয়ায় গরীব কিশোর আছেরকে পেটালো ফল ব্যবসায়ী লাল্টু

  • আপলোড তারিখঃ ০১-০২-২০১৭ ইং
দর্শনায় খেঁজুরের রস বিক্রির বাকী টাকা চাওয়ায় গরীব কিশোর আছেরকে পেটালো ফল ব্যবসায়ী লাল্টু

`20170131_092012`ওয়াসিম রয়েল: দর্শনা শহরের এক ফল ব্যবসায়ী গরীব দিনমজুর রস বিক্রেতা আছের আলীকে রসের বাকী টাকা চাওয়ায় তার ওপর ক্ষিপ্ত হয়ে জনসম্মুখে পেটালেন। এ ঘটনায় হতবাক হয়েছেন শহরবাসী। চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের উজলপুরের গ্রামের দিনমজুর আশরাফ আলীর কিশোর ছেলে আছের আলী (১৩) জীবিকার তাগিদে কঠিন মীতকে উপেক্ষা করে দর্শনা শহরের খেজুরের রস বিক্রি করে নিজের পড়াশুনার খরচ যোগায় ও সংসারে সামান্য সাহায্য করে। গতকাল ৮টার দিকে প্রতিেিদনর ন্যায় রস বিক্রি করতে আসলে দর্শনা বাজারের ফল ব্যবসায়ী লাল্টু তার থেকে রস খেয়ে বলে পরে টাকা নিবি তখন কিশোর আছের বলে আপনি প্রত্যোকদিন রস খান আর টাকা দেন না আজ সব টাকা দেন আমার বই কিনতে হবে। এই কথা শুনে লাল্টু রাগান্নিত হয়ে আছেরকে চড়-থাপ্প্রসহ পেটাতে থাকে। একপর্যায়ে স্থানীরা কিশোর আছেরকে লাল্টুর হাত থেকে উদ্ধার করে। এসময় রস বিক্রেতা আছের কাদঁতে কাদঁতে বলে শীতে কাঁপতে কাঁপতে ঘাড়ে বাক নিয়ে বাকের দুই পাশে দুইটি রস ভর্তি ভাড় নিয়ে পায়ে হেটে ৩ কিলোমিটার রাস্তা পাড়ি দিয়ে দর্শনা বাজারে রস বিক্রি করতে আসি। আমি গরীব বলে বাকী টাকা চাওয়ায় আমার কোন অন্যায় না থাকা সত্তেও মার খেতে হলে। ছেলেটি কাদঁতে কাদঁতে আরও জানায়, লাল্টু প্রায়ই দিনই রস খেয়ে রসের টাকা না দিয়ে বলে পরে আসবি। আমি টাকা চাইলে আমাকে মারধর করে। ছেলেটির অশ্রুসজল নয়নে মায়াবী চাহনী দেখে অনেকেই বুকে টেনে আদর করে শান্তনা দিতে দেখা গেছে। হ্য়ারে মানুষ কেউ পেটায় আবার কেউ আদর করে!



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী