
মেহেরপুর অফিস: মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে তিনদিন ব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে ড. শহীদ সমছুজ্জোহা পার্কে মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক ফরহাদ হোসেন প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে এ মেলার উদ্বোধন করেন। জেলা প্রশাসক পরিমল সিংহের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকারের উপ-পরিচালক খাইরুল হাসান, মেহেরপুর পৌর মেয়র মোতাছিম বিল্লাহ মতু, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল হালিম, আলহাজ্ব আশকার আলী, সাধারণ সম্পাদক এমএ খালেক, জেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান শামীম আরা হীরা। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাশিদুল মান্নাফ কবীর-এর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক কে.এম আতউল হাকিম লাল মিয়া, সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক দেলোয়ার হোসেন, মেহেরপুর সরকারী কলেজের সহযোগি অধ্যাপক হাসানুজ্জামান মালেক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মঈনুল হাসান, এনডিসি রামানন্দ পাল, সহকারী কমিশনার (ভূমি) শুভ্রা দাস, মেহেরপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি রুহুল কুদ্দুস টিটো, আলামিন হোসেন, ক্যাব-এর সভাপতি সাংবাদিক রফিকুল আলম, মেহেরপুর সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অজিত কুমার রায়, জেলা এনজিও সমিতির সভাপতি মোশাররফ হোসেন, দারিদ্র বিমোচন সংস্থার নির্বাহী পরিচালক আবু জাফর প্রমূখ। অনুষ্ঠান শেষে প্রধান অতিথিসহ অতিথিরা মেলার বিভিন্ন স্টল প্রদর্শন করেন। এবার জেলার সরকারী-বেসরকারী বিভিন্ন দপ্তর এবং তরুন উদ্ভাবকদের ৩৭টি স্টল স্থান পেয়েছে মেলাতে ।
সমীকরণ প্রতিবেদন