মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগর কে.ডি.কে ইউনিয়নে ছাত্রলীগের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

  • আপলোড তারিখঃ ২৮-০১-২০১৭ ইং
জীবননগর কে.ডি.কে ইউনিয়নে ছাত্রলীগের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

`jibonnagar

জীবননগর অফিস: জীবননগর কে.ডি.কে ইউনিয়ন ছাত্রলীগের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকাল ৪টায় জীবননগর উপজেলার কে.ডি.কে ইউনিয়ন ছাত্রলীগের আয়োজনে কাশিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে জীবননগর উপজেলা ছাত্রলীগের সভাপতি সোয়েব আহম্মেদ অঞ্জনের সভাপতিত্বে কে.ডি.কে ইউনিয়ন ছাত্রলীগের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা-২ আসনের মাননীয় সংসদ হাজী আলী আজগার টগর। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জীবননগর পৌর আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু.মো. আ. লতিফ অমল, জীবননগর থানা আওয়ামী লীগের সাংগাঠনিক সম্পাদক ও পৌর মেয়র জাহাঙ্গীর আলম, উথলী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আ. হান্নান, পৌরসভার ৬নং ওয়ার্ড কাউন্সিলর আবুল কাশেম, দর্শনা পৌর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম, আওয়ামী লীগ নেতা শামসুল আরেফিন ভুট্টু, আ. শুকুর, অনুষ্ঠানে প্রধান বক্তা হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শরিফ হোসেন দুদু, এছাড়াও বক্তব্য রাখেন জীবননগর ডিগ্রি কলেজ ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাজমুল আলম মানিক। এছাড়াও অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন যুবলীগ নেতা খাইরুল বাশার শিপলু, শাহ শরিফুল ইসলাম ছোট বাবু, আ.সালাম ঈশা, নাজমুল, মিঠু, আ. কাদের, বাবুল আক্তার, নাসির, মজিবার প্রমূখ। উক্ত অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন জীবননগর থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ওয়াসিম রাজা।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী