
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা উপজেলার ওসমানপুর গ্রামে একটি পোল্ট্রি খামারে শর্ট সার্কিট থেকে সৃষ্ট আগুনে প্রায় ৪লাখ টাকার মুরগী ভষ্মিভূত হয়েছে। জানা যায়, গতকাল ওসমানপুর গ্রামের মেম্বার মুনতাজ আলী দীর্ঘদিন ধরে তার পোল্ট্রি খামারে মুরগী পালন করে আসছেন। অন্যান্য দিনের মতো গতকালও মুনতাজ তার পালিত মুরগীর দেখভাল শেষে রাতে খামারেই ঘুমিয়ে পড়ে। হঠাৎ আগুনের লেলিহান শিখা দেখে ও আশপাশ লোকের চিৎকারে তার ঘুম ভেঙে যায়। তড়িঘড়ি করে ঘুম থেকে উঠে বাইরে বেরিয়ে মুনতাজ দেখে তার মুরগির খামারে দাউ দাউ করে আগুন জ¦লছে। তাৎক্ষনিকভাবে আগুন নেভানোর চেষ্টা করার পূর্বেই খামারের অধিকাংশ মুরগী পুড়ে ছাই হয়ে যায়। এসময় এলাকাবাসীর সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আসে। খামার মালিকসহ এলাকাবাসীর ধারণা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই আগুনের সূত্রপাত। এই অগ্নিকান্ডে পোল্ট্রি খামারের প্রায় ৪ লাখ টাকার মুরগী পুড়ে ভস্মিভূত হয়েছে। খামার মালিক মুনতাজ মেম্বার জানায় বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়ে এই পোল্ট্রি খামার করেছিলাম এখন কিভাবে ঋণ শোধ করবো বলে কান্নায় ভেঙ্গে পড়েন।
সমীকরণ প্রতিবেদন