
ঝিনাইদহ অফিস: শৈলকুপা মিডিয়া কমিউনিটি অব ঢাকা’র পক্ষ থেকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এমপি কে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়েছে। ২৩ জানুয়ারি সকাল ১০টায় সংগঠনের সাধারণ সম্পাদক উজ্জ্বল হোসাইন এর নেতৃত্বে ১০ সদস্যের প্রতিনিধি দল মাননীয় তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এমপি’র হেয়ার রোডের বাসভবন নিলয়-৬ এ ফুলেল শুভেচ্ছা জানান। মন্ত্রী উপস্থিত নেতৃবৃন্দের সাথে সংগঠনের আদর্শ উদ্দেশ্য নিয়ে মতবিনিময় করেন। তিনি শৈলকুপা মিডিয়া কমিউনিটি অব ঢাকা’র সকল সদস্যদের উদ্দেশ্যে শুভেচ্ছা জানিয়ে বলেন- সবাইকে সচেতন ভাবে দেশ ও জনগনের কল্যানে কাজ করতে হবে। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সহসভাপতি আনোয়ার হোসেন(বৈশাখী টিভি), যুগ্ম সম্পাদক-সোহাগ কুমার বিশ্বাস (এস. এ. টিভি), অর্থ ও দপ্তর সম্পাদক-আলমগীর অরন্য (আমাদের অর্থনীতি), প্রচার ও প্রকাশনা সম্পাদক-শিহাব মল্লিক (ইনকিলাব), সাহিত্য সম্পাদক-অনুপ পোদ্দার (সাহিত্যিক), সাংস্কৃতিক সম্পাদক-সোহেল সামী (এস.এ.টিভি), নির্বাহী সদস্য- জুয়েল হাসান (লেখক), নির্বাহী সদস্য- অনিস মাহমুদ কলম (যমুনা টিভি), নির্বাহী সদস্য-স¤্রাট হোসেন (বাংলাদেশ কমেডি ক্লাব) প্রমুখ। খবর বিজ্ঞপ্তির।
সমীকরণ প্রতিবেদন