আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গার যমুনার মাঠে বেদখল হওয়া ৫২ বিঘা সরকারি জমি উদ্ধার করেছে প্রশাসন। গতকাল সকাল ১০টার দিকে উপজেলার জামজামি সোহাগপুরের যমুনার মাঠে ওই জমি উদ্ধার করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক সায়মা ইউনুস, ইউএনও আজাদ জাহান ও সহকারি কমিশনার (ভূমি) আল ইমরান। ওই জমিতে আলমডাঙ্গা ডিসি ইকোপার্ক নির্মানের ঘোষণা দেন জেলা প্রশাসক। আলমডাঙ্গা উপজেলার জামজামি মৌজার সোহাগপুর গ্রামের যমুনার মাঠে ১২৭০ ও ৩৮২৩ দাগের ৫২ বিঘা জমি পানি উন্নয়ন বোর্ড ১৯৬২ সালে একোয়ার করে ইটভাটা স্থাপন করে। কিন্তু দেশ স্বাধীন হওয়ার পর ইটভাটা বন্ধ হলে ওই জমি প্রভাবশালীদের বেদখলে যায়। বর্তমানে জব্দ জমি পানি উন্নয়ন বোর্ডের সম্মতিতে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক কর্তৃক ১ নং খাস খতিয়ানভুক্ত করা হয়। জেলা প্রশাসকের নির্দেশে ওই জমি সরকারের পক্ষে দখল নেনে সহকারি কমিশনার (ভূমি)। দখলদাররাও শান্তিপূর্ণভাবে জমি ছেড়ে দেয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা জমির সীমানায় লাল পতাকা স¤॥^লিত খুঁটি পুতে দেন। ৫২ বিঘা ওই জমি পরিদর্শনে গিয়ে জেলা প্রশাসক সায়মা ইউনুস বলেন, এই জমিতে আলমডাঙ্গা ডিসি ইকো পার্ক নির্মাণ করা হবে। জমির আশেপাশে সুন্দর পরিবেশ গড়ে তোলা হবে। এসময় উপস্থিত ছিলেন জামজামি ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম, সচিব আলমগীর হোসেন, ইউপি সদস্য নাসির উদ্দিন, মাহমুদ রাজন, শুকুর আলী, আসমান আলী, খয়বার আলী, রেজাউল হক, বাদশা, শুকুর আলী, ভূমি অফিসের প্রধান সহকারি আসমান আলী, আশরাফুল হক, সোহেল রানা, সুজিত রায়, আতিয়ার রহমান, জামজামি পুলিশ ফাঁড়ির আইসি জুপিটার আলী প্রমুখ।
সমীকরণ প্রতিবেদন