মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গা জেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান খোকনের দায়িত্বভার গ্রহণ কর্মদিবসের প্রথম দিনই নিলেন উন্নয়ন বেগবানের শপথ

  • আপলোড তারিখঃ ২৪-০১-২০১৭ ইং
চুয়াডাঙ্গা জেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান খোকনের দায়িত্বভার গ্রহণ কর্মদিবসের প্রথম দিনই নিলেন উন্নয়ন বেগবানের শপথ

`DSCN3997` 

নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা জেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান সেখ সামসুল আবেদীন খোকন জেলা পরিষদের দায়িত্বভার বুঝে নিয়েছেন। গতকাল সকাল সাড়ে ১০টার দিকে তিনি পরিষদের সরকারি গাড়ীযোগে কর্মস্থলে এসে পৌছালে সেখানে পূর্ব থেকেই অপেক্ষমাণ পরিষদের সদস্য ও কর্মকর্তা-কর্মচারীরা তাঁকে অভ্যর্থনা জানান। তিনিও সকলের `DSCN3998`সাথে সালাম ও শুভেচ্ছা বিনিময় শেষে নিজ কক্ষে প্রবেশ করলে তাঁকে দায়িত্বভার বুঝিয়ে দেন চুয়াডাঙ্গা জেলা পরিষদ সচিব লুৎফর রহমান। পরে জেলা পরিষদে কর্মরত কর্মকর্তা-কর্মচারীগণ চেয়ারম্যানের সাথে সৌজন্য সাক্ষাত ও নিজ পরিচয় প্রদান করেন। এছাড়াও জেলা পরিষদ সদস্য, মহিলা সদস্য, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও শুভাকাঙ্খীদের সাথে তিনি মতবিনিময় করেন। মতবিনিময় কালে জেলা পরিষদ চেয়ারম্যান সেখ সামসুল আবেদীন খোকন বলেন, আর কোনো কালক্ষেপণ নয়। আজ থেকেই জেলার উন্নয়ন নিয়ে কাজ শুরু করতে হবে। পূর্বে বাস্তবায়িত ও বাস্তবায়নের অপেক্ষায় থাকা প্রতিটি প্রকল্পের প্রতি সুনজর দিতে হবে। পরিষদ সংশ্লিষ্ট কাজ স্বচ্ছতার সাথে সমাধান করতে হবে। সাথে সাথে প্রতিটি উন্নয়ন কর্মকান্ডকেও বেগবান করতে হবে।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী