মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গা সরোজগঞ্জ জমির আইল কাটা নিয়ে সংঘর্ষে আহত ১

  • আপলোড তারিখঃ ২১-০১-২০১৭ ইং
চুয়াডাঙ্গা সরোজগঞ্জ জমির আইল কাটা নিয়ে সংঘর্ষে আহত ১

`fgffgf`

শহর প্রতিবেদক: চুয়াডাঙ্গার সরোজগঞ্জ বহালগাছীতে জমির আইল কাটা নিয়ে প্রতিপক্ষের কিল-ঘুষিতে আবু তালেব (৩৫) নামের এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।  জমির আইল কেটে পানির নালা করতে নিষেধ করায় তালেবকে মারধর করে পাশের জমির মালিক তাইজেমসহ তার তিন ভাই। গতকাল শুক্রবার বেলা সাড়ে ১২টার দিকে এঘটনা ঘটে। আহত তালেবকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে, চুয়াডাঙ্গার শংকরচন্দ্র ইউনিয়নের বহালগাছি গ্রামের স্কুলপাড়ার মসলেমের ছেলে আবু তালেবের ধানের জমির আইল কেটে পানির নালা করছিলো কিরণগাছি কানাপুকুরপাড়ার ইজাল উদ্দীনের তিন ছেলে তাইজেল, তাজেম ও সাইফুল। আবু তালেব তার জমির আইল কাটতে নিষেধ করলে রাগান্বিত হয়ে তাকে মারপিট তিন ভাই। তাদের লাথি ও কিল-ঘুষিতে আহত হন আবু তালেব। প্রথমে তিনি গ্রাম্য চিকিৎসকের পরামর্শ নিয়ে বাড়ি ফিরলেও সন্ধ্যায় তীব্র যন্ত্রনার কারণে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি হন তালেব। এবিষয়ে মামলা করবেন বলে জানিয়েছেন আহত আবু তালেব।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী