মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

শুদ্ধ সংস্কৃতি চর্চাকেন্দ্রে’র মহতী কর্মসূচি গ্রহণ এম সবেদ আলী মাধ্যমিক বিদ্যালয়ে পাঠাভ্যাস উন্নয়নে উদ্বুদ্ধকরণ কর্মশালা

  • আপলোড তারিখঃ ২০-০১-২০১৭ ইং
শুদ্ধ সংস্কৃতি চর্চাকেন্দ্রে’র মহতী কর্মসূচি গ্রহণ এম সবেদ আলী মাধ্যমিক বিদ্যালয়ে পাঠাভ্যাস উন্নয়নে উদ্বুদ্ধকরণ কর্মশালা

`20170119_115029`

আলমডাঙ্গা অফিস: স্কুল ও কলেজে শিক্ষার্থীদের বিশ্ব সাহিত্য কেন্দ্রের বই পড়তে উৎসাহিত করতে শুদ্ধ সংস্কৃতিচর্চা কেন্দ্র এক মহতী কর্মসূচি হাতে নিয়েছে। এ কর্মসূচীর আংশ হিসেবে বৃহস্পতিবার আলমডাঙ্গার এম সবেদ আলী মাদ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকদের সাথে শুদ্ধ সংস্কৃতি চর্চাকেন্দ্রের পাঠাভ্যাস উন্নয়নের জন্য এক উদ্বুদ্ধকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় শিক্ষার্থীদের বিশ্ব সাহিত্য কেন্দ্রের বই পড়তে বিশেষভাবে উৎসাহিত করা হয়। এ ব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ সকল শিক্ষক ও সহকারি গ্রন্থাগারিককে বিশেষ ভূমিকা পালনের অনুরোধ জানানো হয়েছে। এম সবেদ আলী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সাবেক পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা এম সবেদ আলী। বিশেষ অতিথি ছিলেন শুদ্ধ সংষ্কৃতি চর্চাকেন্দ্রের সভাপতি আতিকুর রহমান ফরায়েজী, সাধারণ সম্পাদক রহমান মুকুল, দপ্তর সম্পাদক ও সাম্প্রতিকী ডট কমের সহ-বার্তা সম্পাদক সাংবাদিক শরিফুল ইসলাম রোকন, ক্রীড়া সম্পাদক সোহেল রানা শেখ, সাহিত্য সম্পাদক ডাঃ আতিক বিশ^াস, সংগঠনটির কার্যকরি কমিটির সদস্য সাংবাদিক জুলকার নাইন জাকারিয়া হায়দার শুভ্র, পলাশ আহম্মেদ, মাহফুজ মোল্লা। এম সবেদ আলী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক সাজ্জাদ হোসেনের সঞ্চালনায় ওই কর্মশালায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহকারি শিক্ষক সাবিনা ইয়াসমিন, আহসান হাবীব, সাবলুর রহমান, আব্দুস সালাম, আকরাম আলী, এ.কে.এম. রকিবুল আনোয়ার, শিরিনা আক্তার, আশরাদুল আলম, মেশকাত আরা, রহিমা খাতুন, রানি সরকার ও আসমা খাতুন। এই বইপড়া কর্মসূচির মিডিয়া পার্টনার হিসেবে দায়িত্ব পালন করছে অনলাইন পত্রিকা সাম্প্রতিকী ডট কম।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী