মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় রাষ্ট্রদ্রোহ মামলায় জামায়াতের ১১ নেতাকর্মী জেলহাজতে

  • আপলোড তারিখঃ ১৮-০১-২০১৭ ইং
চুয়াডাঙ্গায় রাষ্ট্রদ্রোহ মামলায় জামায়াতের ১১ নেতাকর্মী জেলহাজতে

`cWWc`

দর্শনা অফিস: চুয়াডাঙ্গা পুলিশের দায়েরকৃত রাষ্ট্রদ্রোহ মামলায় জামায়াতের ১১ নেতাকর্মীর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। গতকাল সোমবার দুপুরে দামুড়হুদা আমলী আদালতে আত্মসমর্পন করলে বিজ্ঞ বিচারক তাদের জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণের আদেশ দেন। জানা গেছে, গত ২০১৪ সালের ১৮মে দামুড়হুদা সদর ইউপি চেয়ারম্যান প্রভাষক শরীফুল আলম মিল্টনসহ এই ১১ নেতাকর্মীকে গোপন বৈঠকের অভিযোগে তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা শিকদার মশিউর রহমান আটক করে রাষ্ট্রদ্রোহ মামলা দেয়। মামলার এজাহারভুক্ত আসামীরা হলো হাউলী ইউনিয়ন জামায়াতের আমীর নজরুল ইসলাম, সদর ইউনিয়ন আমীর আবুল বাশার, শ্রমিক কল্যান পরিষদের সভাপতি মনিরুল ইসলাম মুকুল, হাউলী ইউনিয়ন সেক্রেটারী ও চেয়ারম্যান প্রার্থী জাহাঙ্গীর আলম টিক্কা, ওয়ার্ড জামায়াতের সভাপতি ইকরামুল হক, রোকন শামছুল হক, কুড়–লগাছি ইউনিয়ন আমীর হাফেজ আসাদুল্লাহ, নায়েবে আমীর মোফাজ্জেল হোসেন, রোকন, আব্বাছ উদ্দীন এবং আসাদুল হক ও সাইদুর রহমান।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী