
নিজস্ব প্রতিবেদক: প্রবাদ আছে মাঘে কাপে বাঘ। মাঘের শুরুতেই থেকে তাপমাত্র নামতে শুরু করেছে। গতকাল চুয়াডাঙ্গায় তাপমাত্রা রেকর্ড করা হয় ৬.৬ ডিগ্রি সেলসিয়াস। প্রচন্ড কনকনে শীতে সকল প্রাণীকুল জবুথবু হয়ে পড়েছে। কনকনে শীতের কারণে জরুরী প্রয়োজন ছাড়া মানুষ ঘরের বাইরে বেরুচ্ছে না। হাসপাতালে বেড়েছে শীতজনিত রোগীর সংখ্যা। শীতে খেটে খাওয়া মানুষেরা কষ্টে দিনপার করছে। মানুষ শীতের হাত থেকে বাঁচতে শুকনো খড়কুটো দিয়ে আগুন জেলে বসে থাকছে। অনেক বেলা করে বাইরে বের হচ্ছে। খোঁজ নিয়ে জানা গেছে, চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ডায়রিয়া ও নিউমোনিয়া জ্বরসহ বিভিন্ন রোগী ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। শীতের কারণে জেলা প্রশাসনসহ বিভিন্ন প্রতিষ্ঠান শীতার্থ মানুষের মধ্যে কম্বল বিতরণ করছে। তবে অনেক দরিদ্র মানুষের শীতবস্ত্র না থাকায় তারা কষ্টে দিন কাটাচ্ছে। তাদের অভিযোগ সরকারীভাবে তারা কোন শীতবস্ত্র পায়নি। চুয়াডাঙ্গা শহরের বিভিন্ন বাজারে শীতের বস্ত্রের দোকান গুলিতে শীতবস্ত্র বিক্রি বেড়েছে। চুয়াডাঙ্গা আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে চুয়াডাঙ্গায় শীতের প্রকোপ আরো বাড়বে ।
সমীকরণ প্রতিবেদন