মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ঝিনাইদহে ভ্রাম্যমাণ আদালতে মাদক ব্যবসায়ীর কারাদন্ড

  • আপলোড তারিখঃ ১৬-০১-২০১৭ ইং
ঝিনাইদহে ভ্রাম্যমাণ আদালতে মাদক ব্যবসায়ীর কারাদন্ড

`Jhenidah

ঝিনাইদহ অফিস: ঝিনাইদহ সদর উপজেলার খড়িখালী গ্রামে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে শরিফুল ইসলাম নামের এক মাদক ব্যবসায়ীকে ৭ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদাণ করেছেন। রোববার দুপুরে এ দন্ডাদেশ দেন ঝিনাইদহ সদর সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উসমান গনি। দন্ডিত শরিফুল ইসলাম খড়িখালী গ্রামের মৃত ফকির বিশ্বাসের ছেলে। ভ্রাম্যমাণ আদালত সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর জানতে পারে খড়িখালী গ্রামের মাদক ব্যবসায়ীরা মাদক ক্রয়-বিক্রয় করছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে ১’শ গ্রাম গাঁজাসহ শরিফুল ইসলামকে আটক করে। পরে আদালত বসিয়ে মাদক ব্যবসায়ী তাকে ৭ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদাণ করা হয়। ভ্রাম্যমান আদালতে উপস্থিত ছিলেন জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিদর্শক রাসেল আলী, সিপাই জিএম শহিদুল ইসলাম, আব্দুল আজিজ খান ও সাইদুল হক।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী