মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ঝিনাইদহে মুক্তিযোদ্ধা ইউনুসকে পিটিয়ে জখম করেছে কতিপয় যুবক

  • আপলোড তারিখঃ ১৬-০১-২০১৭ ইং
ঝিনাইদহে মুক্তিযোদ্ধা ইউনুসকে পিটিয়ে জখম করেছে কতিপয় যুবক

`unnamed`

ঝিনাইদহ অফিস: ঝিনাইদহ সদর উপজেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ড অফিসের সামনে ইউনুস আলী (৬২) নামের এক মুক্তিযোদ্ধাকে পিটিয়ে আহত করেছে কতিপয় যুবক। রোববার বিকাল ৩টার দিকে এ ঘটনা ঘটে। আহত মুক্তিযোদ্ধা সদর উপজেলার ভুটিয়ারগাতী গ্রামের মৃত জান মাহমুদ জোয়ার্দ্দারের ছেলে। আহতের ভাগ্নে জহির উদ্দিন জানান, বিকালে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড অফিস থেকে বাড়ির উদ্দেশ্যে বের হয় ইউনুস আলী। এসময় অফিসের গেটে কতিপয় যুবক তাকে বাশের লাঠি দিয়ে পিটিয়ে আহত করে। পরে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। ঝিনাইদহ সদর থানার ওসি হরেন্দ্র নাথ সরকার জানান, যারা ইউনুস আলীকে পিটিয়ে আহত করেছে তারা সম্পর্কে তার ভাতিজা। টাকা পয়সা সংক্রান্ত বিরোধের জেরেই এ ঘটনা ঘটানো হতে পারে বলে ধারনা করা হচ্ছে। তবে তার অবস্থা আশংকা মুক্ত। থানায় এখনও কোন মামলা করা হয়নি। মামলা হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় জড়িত সন্দেহে হিল্লোলকে আটক করেছে পুলিশ। তবে রাতে হিল্লোলকে ছাড়িয়ে নেবার জন্য এলাকার লোকজন থানায় ভীড় করতে দেখা যায়।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী