দর্শনা অফিস: দর্শনা কেরুজ শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের নির্বাচনকে সামনে রেখে ব্যাপক প্রচার প্রচারনায় ব্যাস্ত সময় পার করছে প্রার্থী ও সাধারণ শ্রমিকরা। গতকাল শুক্রবার থাকায় প্রার্থীরা নিজ নিজ কার্যালয় শ্রমিক সমাবেশ করেছে। দফায় দফায় প্রার্থীর নাম উচ্চারণ করে শ্লোগানে শ্লোগানে কেরু মিল এলাকা সরগম রাখছে কর্মিরা। এসব শ্রমিক সংগঠন গুলোর কার্যালয় প্রার্থী বিগত দিনের শ্রমিক অধিকার ও শ্রমিকদের বিভিন্ন প্রতিশ্রুতি দিতে দেখা যায়। এছাড়া প্রার্থীদের ভোট কিভাবে জয় করতে হবে তার কৌশল নিয়ে শ্রমিকদের সাথে অলোচনা করা হয়। সভাপতি প্রার্থী হাফিজুল ইসলাম জানান, গতকাল সকাল ১০টায় ইউনিয়নের নোটিশ বোর্ডে খসড়া ভোটার তালিকা ঝুলিয়ে দেওয়া হয়। আজ ১৪ জানুয়ারী খসড়া ভোটার তালিকা বিষয় কোন অভিযোগ থাকলে তা সন্ধা ৬টার মধ্যে নির্বাচন কমিশনের নিকট লিখিত ভাবে জানাতে হবে বলে নির্বাচন কমিশন ঘোষনা করেছেন। আগামী কাল রবিবার সকাল ১০টায় চুড়ান্ত ভোটার তালিকা ঘোষনা করা হবে বলে জানা গেছে। এদিকে প্রার্থীরা নিজ নিজ সংগঠনের পক্ষে ভোটার সংগ্রাহের জন্য মরিয়া হয়ে উঠেছে। এ বিষয় বেশ কিছু ভোটারের সাথে আলাপ করে জানা গেছে এবারের নির্বাচনে বিশেষ করে সভাপতি ও সাধারণ সম্পাদকের জয়ের ক্ষেত্রে অঘটনা ঘাটার সম্ভবনা রয়েছে। প্রায় সাড়ে ১১ শত ভোটারের মধ্যে সভাপতি প্রার্থী ৪জন এবং সাধারণ সম্পাদক প্রার্থী ৩জন ফলে জয়ের ব্যাপারে নিশ্চিত করে বলা কঠিন হবে বলে অনেকেই জানান।
সমীকরণ প্রতিবেদন