শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

বেগম খালেদা জিয়ার রিটের শুনানি আজ

  • আপলোড তারিখঃ ২৮-০৫-২০১৯ ইং
বেগম খালেদা জিয়ার রিটের শুনানি আজ
সমীকরণ প্রতিবেদন: বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে করা মামলার বিচারের জন্য কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের ভেতর আদালত স্থানান্তর সংক্রান্ত সরকারের জারি করা প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জের রিট শুনানি আজ (মঙ্গলবার) দিন ধার্য করেছেন। একই সঙ্গে ওই রিটে দুর্নীতি দমন কমিশনকে (দুদক) পক্ষভুক্ত করার নির্দেশ দেন হাইকোর্ট। গতকাল বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি মো. খায়রুল আলমের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। আদালতে খালেদার পক্ষে শুনানিতে ছিলেন, সিনিয়র আইনজীবী মওদুদ আহমদ, এ জে মোহাম্মদ আলী, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ও ব্যারিস্টার কায়সার কামাল। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন, অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও দুদকের পক্ষে ছিলেন মো. খুরশিদ আলম খান। আদালতে দুদকের আইনজীবী খুরশিদ আলম খান বলেন, কেরানীগঞ্জ কারাগারের আদালতে বিচারাধীন মামলাটি দুর্নীতির হলেও দুদককে পক্ষভুক্ত করা হয়নি। এই মামলাটি তো দুদকের দায়ের করা মামলা। এ সময় খালেদার আইনজীবী এ জে মোহাম্মদ আলী বলেন, আমরা তো মামলা চ্যালেঞ্জ করিনি, কারাগারের ভেতরে আদালত স্থানান্তরের জন্য রিট আবেদন করেছি। তখন আদালত বলেন, আপনারা (খালেদার আইনজীবী) দুদককে পক্ষভুক্ত করে আসুন। আজ (সোমবার) যেহেতু অনেক মামলার শুনানি আছে, তাই বিষয়টি শুনানির জন্য আগামীকালকের(মঙ্গলবার) কজলিস্টে শীর্ষে থাকবে। পরে আইনজীবী কায়সার কামাল সাংবাদিকদেরকে বলেন, আজ আমরা রিটের শুনানির জন্য আদালতে যাই। যাওয়ার পরে জানতে পারি, দুদকের আইনজীবী এই রিটে পক্ষভুক্ত হওয়ার জন্য আবেদন করেছেন। আদালত তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে দুদককে পক্ষভুক্ত করার জন্য বলেন হাইকোর্ট।


কমেন্ট বক্স
notebook

কাজ পেয়ে লাপাত্তা ঠিকাদার