শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুর ইয়াাবসহ তিন মাদকব্যবসায়ী আটক

  • আপলোড তারিখঃ ২১-০৫-২০১৯ ইং
মেহেরপুর ইয়াাবসহ তিন মাদকব্যবসায়ী আটক
মেহেরপুর অফিস: মেহেরপুর ডিবি পুলিশ অভিযান চালিয়ে ১শ’ পিস ইয়াবাসহ তিন মাদকব্যবসায়ীকে আাটক করছে। গত রোববার রাত ৮টার দিকে গাংনী থানার জালশুকা গ্রাম থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো- আলমগীর (৩৩), সাইফুল (৩৮) ও শাহিন (২৫)। মেহেরপুর জেলা ডিবি পুলিশের সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, গাংনীর জালশুকা গ্রামে ইয়াবা বেচাকেনা হচ্ছে, এ সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাদের আটক করে। এসময় তাদের কাছ থেকে ১শ’ পিস ইয়াবা উদ্ধার করা হয়।


কমেন্ট বক্স
notebook

কাজ পেয়ে লাপাত্তা ঠিকাদার