শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় ট্রেনে কেটে কিশোরের মৃত্যু!

  • আপলোড তারিখঃ ১৮-০৫-২০১৯ ইং
আলমডাঙ্গায় ট্রেনে কেটে কিশোরের মৃত্যু!
ভ্রাম্যমাণ প্রতিবেদক, আলমডাঙ্গা: আলমডাঙ্গার রেল স্টেশনের সন্নিকটে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার রাত ৮টার দিকে খুলনাগামী সাগরদাঁড়ি এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ওই কিশোরের মৃত্যু হয়। এদিকে, এ ঘটনার পর এটা দুর্ঘটনা নাকি হত্যা তা নিয়ে সৃষ্টি হয়েছে ধু¤্রজাল। গতকাল রাতে চুয়াডাঙ্গা রেলওয়ে পুলিশ কিশোরের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসাপাতাল মর্গে প্রেরণ করে। পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার রাত ৮টার দিকে খুলনাগামী সাগরদাঁড়ি এক্সপ্রেস ট্রেন আলমডাঙ্গা স্টেশন অতিক্রম করলে কিছুক্ষণ পর এলাকার চলাচলকারীরা স্টেশনে অজ্ঞাত এক কিশোরের রক্তাক্ত দু’পা কাটা লাশ দেখে। পরে উৎসুক জনতা ভিড় জমালেও নিহত কিশোরকে কেউ চিহ্নিত করতে পারে নি। নিহত কিশোরের বয়স ১৩-১৪ বছর হওয়ায় স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়, নিহত কিশোরকে হত্যা করে রেলের উপরে ফেলে রাখা হয়েছিলো নাকি আত্মহত্যা। গতকাল রাত ১০টার দিকে চুয়াডাঙ্গা রেলওয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহত ওই কিশোরের কোনো পরিচয় জানা যায়নি।


কমেন্ট বক্স
notebook

কাজ পেয়ে লাপাত্তা ঠিকাদার