শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুরে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

  • আপলোড তারিখঃ ১১-০২-২০১৯ ইং
মেহেরপুরে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
মেহেরপুর অফিস: মেহেরপুর জেলা প্রশাসনের আয়োজনে গতকাল রবিবার সকাল ১০টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মেহেরপুর জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জেলা আইন-শৃঙ্খখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক আতাউল গনির সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সিভিল সার্জন শামীম আরা নাজানিন, অতিরিক্ত জেলা প্রশাসক তৌফিকুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, জেলা জজ কোর্টের পি.পি এ্যাড. পল্লব ভট্টাচার্য, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুল আলম, গাংনী উপজেলার নির্বাহী কর্মকর্তা বিষ্ণুপদ পাল, জেলা মৎস্য কর্মকর্তা সাইফুদ্দীন ইয়াহিয়া প্রমুখ।


কমেন্ট বক্স
notebook

কাজ পেয়ে লাপাত্তা ঠিকাদার