শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুরে ছাত্রলীগের নির্বাচনী মিছিল ও সমাবেশ

  • আপলোড তারিখঃ ২৭-১২-২০১৮ ইং
মেহেরপুরে ছাত্রলীগের নির্বাচনী মিছিল ও সমাবেশ
মেহেরপুর অফিস: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করতে এবং আওয়ামী লীগ মনোনীত মেহেরপুর-১ (মুজিবনগর-মেহেরপুর সদর) আসনে নৌকার প্রার্থী ফরহাদ হোসেনকে জয়যুক্ত করার লক্ষে মেহেরপুর জেলা ছাত্রলীগের আয়োজনে নির্বাচনী মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকালে জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুস সালাম বাঁধনের নেতৃত্বে কোর্ট মোড় থেকে একটি নির্বাচনী মিছিল শুরু হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বড় বাজার মোড় ঘুরে শহীদ ড. সামসুজ্জোহা নগর উদ্যানে গিয়ে শেষ হয়। মিছিলে অতিথি ছিলেন মেহেরপুর-১ আসনের আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী ও জেলা আওয়ামী লীগ সভাপতি ফরহাদ হোসেন এমপি। অন্যান্যের মধ্যে মিছিলে অংশগ্রহন করেন শহর আওয়ামী লীগের সভাপতি এ্যাড. ইয়ারুল ইসলাম, জেলা যুবলীগের সাবেক সভাপতি সাজ্জাদুল আনাম, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুর রাজ্জাক, বারিকুল ইসলাম লিজন, সাবেক সাধারণ সম্পাদক জুয়েল রানা, মুজিবনগর উপজেলা সাধারণ সম্পাদক শেখ শাকিব, সদর থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল আহম্মেদ, মেহেরপুর সরকারী কলেজ ছাত্রলীগের সভাপতি কুদরত-ই-খোদা রুবেল, সাধারণ সম্পাদক মাসুদ রানা প্রমূখ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শহর আওয়ামী লীগের সভাপতি এ্যাড.ইয়ারুল ইসলাম, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি বারিকুল ইসলাম লিজন, বর্তমান সভাপতি আব্দুস সালাম বাঁধন প্রমূখ।


কমেন্ট বক্স
notebook

কাজ পেয়ে লাপাত্তা ঠিকাদার