শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগরের বিভিন্ন স্থানে গণসংযোগ ও পথসভায় বিএনপি প্রার্থী বাবু খান

  • আপলোড তারিখঃ ১৬-১২-২০১৮ ইং
জীবননগরের বিভিন্ন স্থানে গণসংযোগ ও পথসভায় বিএনপি প্রার্থী বাবু খান
ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষকে বিজয়ী করতে হবে আন্দুলবাড়ীয়া প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, ২০ দলীয় জোট ও জাতীয় ঐক্যফ্রন্ট মনোনীত চুয়াডাঙ্গা-২ আসনে ধানের শীষ’র এমপি প্রার্থী ও বিএনপির কেন্দ্রীয় কমিটির উপ-কোষাধ্যক্ষ, চুয়াডাঙ্গা জেলা বিএনপির ১নং সিনিয়র যুগ্ম আহবায়ক, বিজিএমই’র সহ-সভাপতি, বিশিষ্ট শিল্পপতি আলহাজ¦ মাহমুদ হাসান খান বাবু জীবননগরে পথসভা ও নির্বাচনী গণসংযোগ করছেন। গতকাল শনিবার দিনভর জীবননর উপজেলার দেহাটি, সন্তোষপুর, মনোহরপুর, পেয়ারাতলা, জীবননগর পৌর এলাকায় বিভিন্ন গ্রাম, পাড়া-মহল্লা, বাড়ি-বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে ধানের শীষ প্রতিকে ভোট প্রার্থনা করেন। জীবননগর উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র হাজী নোয়াব আলীর সভাপতিত্বে পথসভার বক্তব্য বাবু খান দলীয় নেতাকর্মিদের উদ্দেশ্যে বলেন, আসন্ন ৩০ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনে সকল ভেদাভেদ ও হিংস, বিদ্দেষ ভুলে এক কাতারে দাঁড়িয়ে ঐক্যবদ্ধভাবে ধানের শীষের বিজয় সু-নিশ্চিত করতে হবে। এ নির্বাচন বিএনপির অগ্নি পরীক্ষা ও টিকে থাকার লড়াই। ধানের শীষ মার্কায় ভোট দিয়ে বিএনপি চেয়ারপারর্সন বেগম খালেদা জিয়াকে নির্জন কারাগার থেকে মুক্ত করে গণতন্ত্র পূর্ণউদ্ধার করতে হবে। এ সময় উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা বিএনপির সভাপতি আক্তারুজ্জামান, সাধারণ সম্পাদক ও আন্দুলবাড়ীয়া ইউপির সাবেক চেয়ারম্যান আনোয়ার হোসেন খান খোকন, সহ-সভাপতি ও উথলী ইউপির চেয়ারম্যান আবুল কালাম আজাদ, জীবননগর পৌর বিএনপির সভাপতি শাহজাহান কবির, সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলু, সাবেক সাধারণ সম্পাদক মাহাতাব উদ্দীন চুন্নু, সহ-সভাপতি ও সাবেক পৌর কাউন্সিলর আব্দুর রশিদ, কাউন্সিলর হযরত আলী, নাসির ইকবার ঠান্ডু, দামুড়হুদা উপজেলা বিএনপির সভাপতি ও দামুড়হুদার নতিপোতা ইউপির সাবেক চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, সাধারণ সম্পাদক ও দামুড়হুদা সদর ইউপির সাবেক চেয়ারম্যান রফিকুল হাসান তনু, হাসাদাহ ইউনিয়ন বিএনপির সভাপতি কামাল উদ্দীন সিদ্দিকী, বাঁকা ইউনিয়ণ বিএনপির সাধারণ সম্পাদক মুন্সি আবুল কাশেম, উপজেলা মহিলা দলের সভনেত্রী ও উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা আক্তার রিনি, মহিলা দলের অন্যতম নেত্রী ও সাবেক ইউপি মহিলা মেম্বার পেয়ারা বেগম, আন্দুলবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আতিয়ার রহমান, উপজেলা যুবদল নেতা কামরুজ্জামান কামরুল, আরিফুজ্জামান আরিফ, আবুল হোসেন তোয়া, সাইফুল ইসলাম, সরোয়ার হোসেন প্রমূখ।


কমেন্ট বক্স
notebook

কাজ পেয়ে লাপাত্তা ঠিকাদার